কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর হোসেন চত্বরজিরো পয়েন্ট না প্রচার পয়েন্ট?নগরের জিপিওর কাছে নূর হোসেন চত্বর (জিরো পয়েন্ট) দেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। কারণ, এই চত্বরের মধ্যে একটি ফলকে ওই স্থান থেকে দেশের সব জেলা শহর ও বিভাগীয় শহরের দূরত্ব লেখা আছে। এখান থেকেই দেশের সব স্থানের দূরত্ব নির্ধারিত হয়। ফলে ভৌগোলিক দিক দিয়ে এ স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রতিদিন অনেক লোকই নিজ শহরের দূরত্ব নিজের চোখে দেখার জন্য জিরো পয়েন্টে আসেন। কিন্তু দুঃখের বিষয়, এই পয়েন্টের গায়ে অসংখ্য পোস্টার-ফেস্টুন-ব্যানার লাগানো হয়েছে, যার ফলে অনেক জায়গার দূরত্ব এসব পোস্টার-ব্যানারের নিচে ঢাকা পড়ে থাকে সারা বছর। এলাকার দূরত্ব দেখতে আসা লোকজন তা না দেখেই হতাশ হয়ে ফিরে যান। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন জিরো পয়েন্টের গায়ে পোস্টার-ফেস্টুন-ব্যানার সাঁটানো বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।মো. নাহিদ হাসানরাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে ডিসিসির অঞ্চল-৪-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মনোয়ার হোসেন দাবি করেন, প্রায়ই জিরো পয়েন্টে থাকা পোস্টার-ব্যানার উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর আবারও লাগানো হয়। এসব পোস্টার-ব্যানার নতুন করে উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।দক্ষিণ বাড্ডারাস্তাঘাট অচলদক্ষিণ বাড্ডা গুলশান শুটিং কমপ্লেক্সের পেছনের এলাকাটা বেশ জনবহুল। সম্প্রতি হাতিরঝিল প্রজেক্টের জন্য অত্র এলাকার রাস্তার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করে গুলশান, নিকেতন, নাবিস্কো থেকে বাড্ডা (দক্ষিণ, মধ্য, মেরুল), রামপুরায় যাতায়াত করে। এই রাস্তা বেহাল থাকার জন্য আমাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।অন্যদিকে বৃষ্টি হলে এই রাস্তা আর চলাচলের যোগ্য থাকে না। তখন কোনো রিকশাচালকও যেতে চায় না। তা ছাড়া কোনো রিকশাওয়ালাই সকালে এই রাস্তা দিয়ে গুলশানের দিকে যেতে এবং সন্ধ্যায় গুলশান থেকে বাড্ডায় আসতে চায় না। হাতিরঝিল প্রজেক্টের কাজ শেষ হতে অনেক সময় লাগবে। তত দিন এভাবে চলতে থাকলে জনগণের দুর্ভোগের কোনো সীমা থাকবে না। রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শরীফ আহমেদদক্ষিণ বাড্ডা, ঢাকা। এ বিষয়ে ডিসিসির সংশ্লিষ্ট একজন প্রকৌশলী বলেন, ‘অনেক বেহাল সড়কই আমাদের অজানা থেকে যায়। এলাকাবাসীর পক্ষে কেউ অভিযোগ জানালে তখন আমাদের সুবিধা হয়।’ দক্ষিণ বাড্ডার এ সড়কটির সংস্কারকাজের উদ্যোগ শিগগিরই নেওয়া হবে বলে তিনি জানান।মোহাম্মদপুরশব্দদূষণআমি মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ১১ নম্বর সড়কের বাসিন্দা। এই এলাকায় আমি মা-বাবার সঙ্গে আছি প্রায় ছয় বছর। আমাদের এ সড়কে অনেক বড় একটা খালি জায়গা আছে। এই জায়গায় পুরোনো বাসার ভাঙা ইট এনে মেশিনে ইট ভাঙানো হয়। প্রায়ই এ জায়গায় ভোর থেকে রাত পর্যন্ত ইট ভাঙানোর কাজ চলে। আর এতে সৃষ্ট আওয়াজে চারপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ছেলেমেয়েদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। আবার ভাঙানো ইটের খোয়া গভীর রাতে ট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। ট্রাক চলাচল ও হর্নের শব্দে রাতে আমাদের ঘুমও ভেঙে যায়। এই জায়গার মালিক এখানে না থাকায় এর কোনো সুরাহা মিলছে না। দিন দিন আমাদের ভোগান্তি বেড়েই চলেছে।আবাসিক এলাকায় কীভাবে দিনের পর দিন এই কাজ চলছে? এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জায়গায় ইট ভাঙানো বন্ধ করা হোক।জুবায়ের আহমেদমোহাম্মদপুর এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) সুকুমার বিশ্বাস বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হতো। এটা বন্ধ করতে আমি নোটিশ পাঠানোর ব্যবস্থা করছি। তার পরও বন্ধ না করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’পূর্ব রাজাবাজাররাস্তার ওপর কাঁচাবাজারফার্মগেটের কাছে গ্রিন সুপার মার্কেট থেকে পূর্ব রাজাবাজার (ওয়ার্ড-৪২) মসজিদ পর্যন্ত রাস্তার ধার কাঁচাবাজার, মাছ, মাংস ও সবজিওয়ালাদের দখলে। বাজারের ভিড়ে বাচ্চাদের স্কুলে কিংবা অফিসে যাওয়া-আসায় খুবই অসুবিধা হয়। রাস্তার অনেক জায়গাই ভেঙে গেছে। একটু বৃষ্টি হলেই কাদা-পানির জন্য হাঁটা যায় না। এ ছাড়া ইন্দিরা রোড, পশ্চিম রাজাবাজারে সব সময় রিকশার জট লেগেই থাকে। সড়কের ওপর বাজার বসিয়ে সাধারণ মানুষের চলাফেরায় বাধা সৃষ্টি করছে এক শ্রেণীর লোকজন। এই অবৈধ দখল উচ্ছেদ করে সড়কটি সংস্কার করা হোক।নাম প্রকাশে অনিচ্ছুকপূর্ব রাজাবাজার, ঢাকা। সড়কটির সংস্কারকাজ চলছে বলে জানান ডিসিসির অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম। তিনি আরও জানান, ইন্দিরা রোড থেকে পূর্ব রাজাবাজার মসজিদ হয়ে সড়কটির গ্রিন রোড পর্যন্ত কাজ চলছে। সড়কে এখন কোনো কাঁচাবাজার নেই বলে দাবি করেন তিনি।