কী নাই, কী চাই
লালবাগখুঁটি আছে, বাতি নেই!লালবাগ কেল্লা মোড় ব্রিজ থেকে রায়েরবাজার বুদ্ধিজীবী সেতু পর্যন্ত সড়কবাতিগুলো এক সময় সচল ছিল। প্রায় তিন বছর ধরে বাতিগুলো অচল হয়ে রয়েছে। এতে করে নানা রকম দুর্ঘটনা হচ্ছে। চুরি-ছিনতাইও বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষকে বারবার বলার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব বাতিগুলো সচল করা হোক।আবদুর রাহমানশিকারীটোলা, হাজারীবাগ, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা কে এম কবির আহমেদ বলেন, ‘সড়কবাতিগুলো যে অচল রয়েছে তা আমাদের জানা ছিল না। এ রকম অনেক বিষয়ই আমাদের অগোচরে থেকে যায়। এ জন্য আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া সহজ হয়।’ লালবাগ কেল্লা মোড় ব্রিজ থেকে রায়েরবাজার বুদ্ধিজীবী সেতু পর্যন্ত সড়কবাতিগুলো দ্রুত সচল করা হবে বলে তিনি জানান।পোস্তগোলামশার উৎপাতআমরা ঢাকা সিটি করপোরেশনের ৯০ নম্বর ওয়ার্ডের পোস্তগোলা, করিমউল্লারবাগ এলাকার বাসিন্দা। এখানে মশার উৎপাত এত বেশি যে শুধু রাতে নয়, দিনেও কামড়ায়। মশার আকারও বড়সড়। মশার কামড়ে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়। এই এলাকার নর্দমাগুলো দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় রাস্তার ওপর ময়লা-আবর্জনা পড়ে থাকে। এ কারণেই এখানে মশার উপদ্রব সবচেয়ে বেশি। মশাবাহিত রোগব্যাধিও ছড়াচ্ছে, বিশেষ করে এলাকাবাসী ডেঙ্গুর আতঙ্কে রয়েছে। মশক নিধনের লোকজনের কোনো খোঁজ নেই। স্থানীয় কাউন্সিলর অফিসে যোগাযোগ করলে বলা হয়, অচিরেই ব্যবস্থা নেওয়া হবে। বাস্তবে আমরা মশার কামড় থেকে রক্ষা পাচ্ছি না। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশনের মশক নিধন বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আবু তালেব৯৯ করিমউল্লারবাগ, পোস্তগোলাফরিদাবাদ, ঢাকা-১২০৪। পোস্তগোলা-করিমউল্লারবাগ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে কথা হয় ডিসিসির অঞ্চল-১-এর পরিচ্ছন্ন কর্মকর্তা নূরুল হোসেন খানের সঙ্গে। তিনি জানান, নিয়মিত বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। উল্লেখিত এলাকায় আবারও অভিযান চালানো হবে।শাহবাগ থানাপুলিশের ধূমপানজুন মাসের প্রথম সপ্তাহে একটি জরুরি কাজে শাহবাগ থানায় যাই। থানার ভেতরে ঢুকতেই দেখি একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় সিগারেট টানছেন। পুলিশ সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ নাগরিক হওয়ায় এ ধরনের দৃশ্য কাম্য নয়। তা ছাড়া বর্তমানে প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে একটি আইন বলবত রয়েছে। পুলিশ আইন প্রয়োগকারী সদস্য হিসেবে জনগণকে এ ব্যাপারে সচেতন করবে—এটাই কাম্য। মুষ্টিমেয় সদস্যের কারণে গোটা পুলিশ বিভাগের দুর্নাম হয়ে থাকে। তাই এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল হতে অনুরোধ জানাচ্ছি।শরিফ খান শাহবাগ, ঢাকা। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘শাহবাগ কন্ট্রোল রুমে অনেক পুলিশ সদস্য থাকে। এদের মাঝে হয়তো কেউ কেউ ধুমপান করেন। তবে এতে আমাদের নিষেধাজ্ঞাও রয়েছে। থানার অভ্যন্তরে সিগারেটসহ ধুমপান যেন না করা হয়, সে ব্যাপারে সবসময় পুলিশ সদস্যদের সতর্ক করা হয়।’ঢাকা বিশ্ববিদ্যালয়পরিচ্ছন্নতার অভাবআমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এই বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ দিনে দিনে অপরিচ্ছন্ন হচ্ছে। ফুটপাত দিয়ে নিশ্চিন্তে হাঁটার অবকাশ নেই। যত্রতত্র মলমূত্র আর ময়লা-আবর্জনা ছড়ানো-ছিটানো। অনেক বেলা পর্যন্ত বসার আসনগুলোয় শুয়ে থাকে ভাসমান মানুষেরা। অথচ সেখানে বসার কথা শিক্ষার্থীদের। আর পোস্টারে ছেয়ে গেছে ডাস চত্বরের দেয়াল, টিএসসি, অপরাজেয় বাংলার দেয়াল—যা বেশ দৃষ্টিকটু। অথচ এমন দুরবস্থার ক্যাম্পাস আমরা চাই না। বৃক্ষ শোভিত এ বিশ্ববিদ্যালয়টির প্রাঙ্গণ হবে দূষণমুক্ত। শিক্ষার্থীদের জন্য হবে আদর্শ নন্দনকানন। এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।খাইরুল ইসলাম তৃতীয় বর্ষ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘আগের থেকে এখন ক্যাম্পাসের পরিবেশ অনেক ভালো। ভাসমান মানুষের সংখ্যাও কমে এসেছে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে চেষ্টার কোনো ত্রুটি করা হচ্ছে না।’ তিনি জানান, এখন ক্যাম্পাসে কিছু পাগল রয়েছে, যাদের উচ্ছেদ করলেও আবার ফিরে আসে। এ ছাড়া ভাসমান মানুষ নেই বলে তিনি দাবি করেন। ক্যাম্পাসে পোস্টার লাগানোর বিষয়ে তিনি বলেন, ‘নির্দিষ্ট ভবনের দায়িত্বে যারা আছে পোস্টার পরিষ্কার করার বিষয়টা তাদের। তাদের অলসতার জন্য পোস্টার লাগানো বন্ধ হচ্ছে না।’তেজগাঁওদিনে জ্বলে সড়কবাতি!তেজগাঁও-বিজয় সরণি ফ্লাইওভারের ওপরে এবং নিচের সড়কগুলো দিনের বেলায় সড়কবাতি জ্বলতে দেখা যায়। রাতে তো জ্বলেই, দিনের বেলাও বন্ধ করা হয় না এসব বাতি। কিন্তু কেন? সারা দেশে বিদ্যুতের ঘাটতির কারণে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে অথচ দিনের বেলায় এখানে বাতি জ্বলছে। কর্তৃপক্ষ কী এসব বিষয় কখনো পরিদর্শন করে দেখে না? বিদ্যুৎ অপচয় রোধে বাতিগুলো দিনের বেলায় যেন না জ্বলে, সেই ব্যবস্থা নেওয়া হোক।নাম প্রকাশে অনিচ্ছুকতেজগাঁও, ঢাকা এ ব্যাপারে ডিসিসির অঞ্চল-৯-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, ‘দিনের বেলায় বাতি জ্বলার কথা নয়। তারপরও কেন বাতিগুলো জ্বলছে বুঝতে পারছি না। যারা দায়িত্বে আছে, দিনের বেলায় বাতি যেন বন্ধ রাখা হয় সে জন্য বলে দেওয়া হবে।’