কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুরফুটওভারব্রিজের দুর্দশারাজধানী ঢাকার কদমতলা, বাসাবো, মাদারটেক এলাকার মানুষকে প্রতিদিন বিভিন্ন রকম কাজে কমলাপুর রেলস্টেশন ফুটওভারব্রিজটি ব্যবহার করতে হয়। কিন্তু দীর্ঘদিনের ব্যবহারের ফলে যাত্রাবাড়ী রোডের ওপর অবস্থিত এর সিঁড়িগুলো ক্ষয়ে গেছে। অনেক জায়গায় লোহার সিঁড়িগুলো ক্ষয়ে ধারালো হয়ে উঠেছে। অবস্থাদৃষ্টে মনে হয়, এই বুঝি সিঁড়ি ভেঙে পড়বে। তা ছাড়া বিকেল হলেই নানা রকম ব্যবসায়ী ব্রিজের দুই পাশে তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। এতে সাধারণ মানুষের চলাচলও ব্যাহত হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, ফুটওভারব্রিজের সিঁড়িগুলো পুনর্নির্মাণ করাসহ আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া হোক।আতিউর রহমানউদ্ভিদবিজ্ঞান বিভাগঢাকা কলেজ এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ের সেতু বিভাগের প্রকৌশলী আবদুল জলিল বলেন, ‘এখানকার ফুটওভারব্রিজের পাশে ডিসিসি একটি ওভারব্রিজ নির্মাণ করেছে। পথচারীদের সুবিধার্থে দুটি ওভারব্রিজের সংযোগ করে দিয়েছে ডিসিসি। আমাদের ফুটওভারব্রিজে কোনো সমস্যা নেই। ডিসিসির অংশের সিঁড়িগুলো ভেঙে গেছে। অনেক সময়ই পথচারীদের পা কেটে যায়। এ ব্যাপারে আমরা ডিসিসিকে জানালেও কোনো উদ্যোগ নিচ্ছে না তারা।’শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিসড়ক বেদখলপুরান ঢাকার তাঁতীবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির (সাবেক নর্থসাউথ রোড) দুই পাশ রড ব্যবসায়ীদের দখলে চলে গেছে। তাঁরা নিজেদের পণ্য আনা-নেওয়ার ট্রাকগুলো স্থায়ীভাবে রাস্তায় পার্কিং করে রাখার কারণে এই রাস্তায় সারা দিনই যানজট লেগে থাকে। অন্যদিকে, ফুটপাত দখলে থাকার কারণে জনসাধারণকে ঝুঁকি নিয়ে রাস্তার মধ্য দিয়ে চলাচল করতে হয়। ফলে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. কামরুল হাসানহিসাববিজ্ঞান বিভাগ (দ্বিতীয় বর্ষ)কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা নর্থসাউথ রোডের ব্যাপারে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন আহমেদ বলেন, ‘সড়ক ও ফুটপাতের অবৈধ দখলকারীদের আমরা গ্রেপ্তার করে থাকি। কিন্তু এতেও কাজ হয় না। দুই-এক দিন ঠিক থাকে, তারপর আবার আগের অবস্থা।’ তিনি জানান, হরতালের পর দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।যাত্রাবাড়ী মোড়ঝুঁকিতে পথচারীরাজধানীর যাত্রাবাড়ীতে নগরের অন্যতম কয়েকটি ব্যস্ত সড়কের সংযোগ ঘটেছে। বিভিন্ন রুটের বাস, ট্যাক্সিক্যাব, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ভোর থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত এখান দিয়ে চলাচল করে। ফুটওভারব্রিজ না থাকায় বিশাল এই চত্বরটি পারাপারের জন্য পথচারীদের ভোগান্তির সীমা থাকে না। ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করলেও এত বড় একটি চত্বর নিয়ন্ত্রণ করা তাদের পক্ষেও সম্ভব নয়। সায়েদাবাদ টু যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণের শুরু থেকে পথচারীদের এই জগাখিচুড়ি অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। আর যানবাহনের চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় এবং বেপরোয়া ভঙ্গির কারণে যেকোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। পথচারীদের পথ পারাপারের এই উদ্বিগ্নতা দূর করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগ (তৃতীয় বর্ষ)সরকারি বাঙলা কলেজ, ঢাকা যাত্রাবাড়ী মোড়ে পথচারীরা পারাপারে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এ কথা স্বীকার করে ডিএমপি ট্রাফিকের (পূর্ব) উপকমিশনার (ডিসি) ইকবাল হোসেন বলেন, ‘একটা নির্দিষ্ট প্রজেক্টের কাজ চলছে। তাই সাময়িকভাবে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। ফ্লাইওভারের কাজটি হয়ে গেলে এ সমস্যা থাকবে না।’ তিনি জানান, এখন সড়কটির প্রশস্ততা কমে যাওয়ায় যানজটও বেড়ে গেছে।