কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রহমত উল্লাহ মডেল হাইস্কুল লালবাগবিদ্যাপীঠে কেন রান্নাঘর?লালবাগ এলাকার রহমত উল্লাহ মডেল হাইস্কুলের (বালক শাখা) মিলনায়তনটি স্থানীয় ডেকোরেটর ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন দীর্ঘদিন ধরে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করে আসছেন। তাঁরা খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে লাকড়ি জ্বালিয়ে দিন-রাত রান্নাবান্না করেন। ফলে ধোঁয়ায় এখানকার স্কুল, মসজিদ ও এর আশপাশের বাড়িগুলো ভরে যায়। সারা বছর শিশুদের সর্দি-কাশি লেগে থাকে। ধোঁয়া, হাঁড়ি-পাতিলের ঝনঝনানি, মোরগের ডাকাডাকি, বাবুর্চিদের হল্লা আর গানবাজনার শব্দে পরিবেশদূষণ হয়। এ ছাড়া কোনো পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় মাছ-মাংস-মুরগির উচ্ছিষ্ট আর আবর্জনা খোলা গর্তে ফেলা হয়। এতে দুর্গন্ধ ছড়াতে থাকে। আমরা এ অবস্থার নিরসন চাই। ঢাকার আকাশে নির্মল বায়ু নেই। কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে আমাদের সন্তানদের বড় করতে চাই। মোহাম্মদ আমিনুল হক৪৫/১, বিসি দাস স্ট্রিটলালবাগ, ঢাকা-১২০৫ রহমত উল্লাহ মডেল হাইস্কুলের (বালক শাখা) প্রধান শিক্ষক গাউসুল হক মোল্লা মিলনায়তনের ব্যাপারে বলেন, ‘স্কুলের এই হলটি শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। সারা বছর তো আর অনুষ্ঠান হয় না, এ জন্য মাঝেমধ্যে এটি ভাড়া দেওয়া হয়। বিশেষ করে বিয়ের কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এতে কিছুটা সমস্যা সবারই হয়।’ তিনি জানান, ভাড়া দিয়ে যে টাকা আয় হয়, তা দিয়ে স্কুলের উন্নয়নকাজ হয়। স্কুলে অনেক গরিব শিক্ষার্থী আছে। তাদের বিনা বেতন, অর্ধবেতনে পড়ানোর ব্যবস্থাও করা হয়। তাই মিলনায়তনটি ভাড়া দিয়ে স্কুলের বাড়তি আয়ের চেষ্টা করা হয়।  পশ্চিম তেজতুরী বাজাররাস্তা সংস্কার হবে কবেনগরের কারওয়ান বাজারের একটি ব্যস্ততম এলাকা পশ্চিম তেজতুরী বাজার। এখানকার রাস্তা খুবই খারাপ। এতই উঁচু-নিচু যে হাঁটতে সমস্যা হয়। এ ছাড়া এখানে কয়েকটি পুরির দোকান আছে, যার চুলা একেবারে রাস্তার পাশে রাখা। কেউ রাস্তায় দাঁড়িয়ে পুরি নিলে গাড়ি থেকে গা বাঁচাতে চুলার দিকে পড়ে যেতে হয়। এই রাস্তা দিয়ে বাচ্চারাও হাঁটে। রাস্তা পার হওয়ার সময় রাস্তার দুই পাশে জায়গা এত কম যে ভালো করে হাঁটা যায় না। বসুন্ধরা সিটির পেছনের রাস্তা সব সময় কাদায় মাখামাখি থাকে। সারা বছরই রাস্তা কাটা হয়, কিন্তু পুরোপুরি মেরামত করা হয় না। এ রাস্তাটির দিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নূর-ই-জান্নাতপশ্চিম তেজতুরী বাজার, ঢাকা। এ প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ‘বসুন্ধরার পেছনের সড়কটির সংস্কারকাজ শেষের পথে। সড়কে ঢালাই ও ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে।’ অন্যান্য সড়কের কাজ আস্তে আস্তে হবে বলে তিনি জানান। ডিসিসির ওয়ার্ড ৬৮ ও ৭২অপরিচ্ছন্ন কাঁচাবাজারনগরের কসাইটুলী, জিন্দাবাহার, বংশাল রোড, ইসলামপুর রোড, কোর্ট হাউস স্ট্রিট, রায়সাহেব বাজার, শাঁখারীবাজার (ডিসিসির ৬৮ ও ৭২ নম্বর ওয়ার্ড) অত্যন্ত জনবহুল ও বাণিজ্যিকভাবে ব্যস্ততম এলাকা। ওষুধ, কাপড়, কাচ, কাগজ, লোহা, স্বর্ণ, রাসায়নিক প্রভৃতি পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্র এই দুই এলাকায় পড়েছে। ডিসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত নয়াবাজার এলাকার ডিআইটি মার্কেটের অভ্যন্তরে ডিসিসির একটি কাঁচাবাজার আছে। কিন্তু পরিতাপের বিষয়, ওই কাঁচাবাজার সারা বছরই নোংরা আর অপরিচ্ছন্ন থাকে। কাঁচাবাজারের নর্দমাগুলো সব সময় আবর্জনা আর নোংরা পানিতে আবদ্ধ থাকে। কাঁচাবাজারের সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। কাজেই কাঁচাবাজারটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও ডিসিসির সংশ্লিষ্ট কর্মকর্তার সুদৃষ্টি আকর্ষণ করছি। সাবের আহম্মেদ৪৫, প্রসন্ন পোদ্দার লেনকোতোয়ালি, ঢাকা। এ প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-২-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, ‘নয়াবাজারের কাঁচাবাজারে আমাদের পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। যাঁরা প্রতিদিনই বাজার পরিষ্কার করে থাকেন।’ তার পরও তিনি খোঁজ নিয়ে বাজার নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা নেবেন বলে জানান। মিরপুরএকই সড়কে কত ডাস্টবিন!মিরপুরের শিয়ালবাড়ি এলাকার ব্যস্ত সড়কের ওপর ডিসিসির দুটি কনটেইনার ডাস্টবিন রাখা হয়েছে। এ দুটি স্বল্প দূরত্বে রাখা হয়েছে। মাঝে একটুখানি ফাঁকা জায়গা। আর তাই ময়লাগুলো ডাস্টবিনে না থেকে সেই ফাঁকা জায়গায় অর্থাৎ রাস্তায় পড়ে থাকে। ডাস্টবিন ও রাস্তায় পড়ে থাকা ময়লা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, যা পরিবেশ ও আশপাশের অবস্থানরত মানুষের জন্য ক্ষতিকর। এই রাস্তা দিয়েই মনিপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আসা-যাওয়া করে। এই রাস্তা দিয়ে আরেকটু সামনে মিরপুর-২-এর প্রশিকা ভবনে যাওয়ার পথ। একই সড়কের বিভিন্ন জায়গায় আরও তিনটি কনটেইনার ডাস্টবিন দেখা যায়। জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে এ ডাস্টবিনের মধ্য থেকে কিছু অন্যত্র সরানো হোক।কেয়া জাহানশিক্ষার্থী, মানবিক বিভাগ, হলিক্রস কলেজ ডাস্টবিন সরানো প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৮-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ আবদুল বারী জানান, ডাস্টবিনগুলো সরানোর মতো কোনো খালি জায়গা নেই। তিনি দাবি করেন, রাতে আবর্জনা পরিষ্কার করা হয়। এতে তেমন সমস্যা হওয়ার কথা নয়। আপাতত ডাস্টবিন সরানোর কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানান। গজমহল, হাজারীবাগকমিউনিটি সেন্টার দরকারহাজারীবাগ থানাসংলগ্ন গজমহল এলাকার জনগণের দীর্ঘদিনের চাওয়া ছিল এলাকায় একটি সুন্দর ও বড় কমিউনিটি সেন্টার এবং কিশোর ও তরুণদের জন্য ব্যায়ামাগার তৈরি, বিগত ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এমপি পর্যন্ত এই স্থাপনাগুলো তৈরি করেনি। এই স্থাপনার অভাবে এলাকার জনসাধারণের দূর এলাকার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করতে হয় এবং তরুণদের অন্য দূর এলাকার ব্যায়ামাগারে যেতে হয়। বর্তমান সংসদ সদস্য শুধু আশা দিচ্ছেন। আর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসব স্থাপনার জন্য জায়গার অভাব দেখান। অথচ গজমহল খেলার মাঠের পাশে পর্যাপ্ত সরকারি খাস জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যাতে ব্যায়ামাগার ও কমিউনিটি সেন্টার তৈরি করা সম্ভব। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব এই দুটি স্থাপনা তৈরি করা হোক।মো. নাসির উদ্দিন আহমেদগজমহল, হাজারীবাগ, ঢাকা-১২০৯ এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া বলেন, ‘হাজারীবাগ এলাকায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে। যাতে এলাকাবাসী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে।’ তিনি জানান, কমিউনিটি সেন্টার কিংবা ব্যায়ামাগার নির্মাণের জন্য ডিসিসির নিজস্ব জায়গা প্রয়োজন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।