কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয়সমস্যার শেষ কোথায়?ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দক্ষিণ ব্লকের দোতলার পশ্চিম অংশের গোছলখানার সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন। অথচ তিনটি ঝরনার একটি খালি থাকার পরেও কেউ ঢুকছে না। কারণ ঝরনাটি নষ্ট কয়েক মাস যাবৎ। এতে আটটি কক্ষের বাসিন্দাদের দুটি ঝরনা ব্যবহার করতে হচ্ছে। চারটি বেসিনের একটির কল এক বছরের বেশি সময় ধরে নষ্ট। হল কর্তৃপক্ষকে জানিয়েও কিছু হয়নি। গোছলখানার কলগুলোও ভালো নয়। কোনো কল নষ্ট হলে দিনের পর দিন পানি পড়তে থাকে। হলে হয়তো আরও এমন নষ্ট ঝরনা ও কল রয়েছে। বারবার জানানোর পরও তা ভালো করা হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকজিয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, ‘আমাদের হলের নিচে অভিযোগ খাতা রয়েছে। এতে সমস্যার কথা লেখা হলে ব্যবস্থা নেওয়া হয়। কেউ হয়তো জানায়নি।’ তিনি দাবি করেন, অভিযোগ খাতায় লেখার পর আধঘণ্টার মধ্যে সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করা হয়। হলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট লোকবল রয়েছে। এক্ষেত্রে কোনো অবহেলা করা হয় না। আনসার ক্যাম্প, মিরপুরযাত্রীছাউনি চাইঋতুবৈচিত্র্যের প্রবাহে এখন সারা দেশে চলছে বর্ষাকাল। তাই সারা দিনের যেকোনো সময় ঝুপঝাপ বৃষ্টি পড়া অস্বাভাবিক নয়। আর ছাতা নিয়ে বের না হলে এ সময় যেকোনো পথচারীকে ভিজে একাকার হতে হয়। কিন্তু ব্যস্ত রাস্তার পাশে যদি কোনো যাত্রীছাউনি থাকে, তা হলে পথচারীরা এ রকম বিড়ম্বনার হাত থেকে রেহাই পেতে পারে। মিরপুরের আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে কোনো যাত্রীছাউনি না থাকায় যাত্রী কিংবা পথচারীরা বিভিন্ন রুটের গাড়ির জন্য কাকভেজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে, যা নিঃসন্দেহে একটি বিড়ম্বনা। তাই যাত্রীদের এই দুর্দশা থেকে বাঁচাতে অবিলম্বে এখানে একটি যাত্রীছাউনি স্থাপনের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি।মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগ (তৃতীয় বর্ষ)সরকারি বাঙলা কলেজ, ঢাকা। যাত্রীছাউনি বসানোর ব্যাপারে ডিসিসি অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, প্রিন্সিপ্যাল আবুল কাশেম সড়কে (দারুস সালাম রোড) দুটি যাত্রীছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো স্থান নির্ধারিত হয়নি। এ ক্ষেত্রে আনসার ক্যাম্পেও একটি যাত্রীছাউনি হতে পারে। উত্তরাবেওয়ারিশ কুকুরের উৎপাত‘জলাতঙ্ক প্রতিরোধ কত দূর’ শিরোনামে ১৭ জুলাই প্রকাশিত লেখাটি পড়ে জানা গেল, বেওয়ারিশ কুকুর এবং এর কামড়ে কী ক্ষতি হয়। উল্লেখ্য, উত্তরার ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর সেক্টরজুড়ে রাজত্ব করে বেড়ায় একদল কুকুর। প্রায় ১৫টি কুকুরের দলের আতঙ্কে থাকতে হয় এলাকাবাসীকে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া থেকে শুরু করে খেলতে পাঠাতে অভিভাবকেরা চিন্তায় থাকেন। বড়রাও ভয় কম পান না। কেননা, কুকুর কামড়ালে তো ছোট-বড় দেখে কামড়ায় না। অনেক দিন থেকেই এলাকায় কুকুরের আতঙ্কে দিন কাটাচ্ছে সবাই। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি।জুলফিকার আলী সিরাজীবাড়ি: ১৮, সড়ক: ২, সেক্টর: ৩, উত্তরা। এ প্রসঙ্গে ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা ডা. আজমত আলী বলেন, ‘আমাদের গাড়ি না থাকায় সাময়িকভাবে কুকুর নিধন অভিযান বন্ধ আছে। গাড়ির ব্যবস্থা হলেই উত্তরায় অভিযান চালানো হবে।’ তিনি জানান, কুকুর না মেরে এখন থেকে কুকুর বন্ধ্যাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। সার্কুলার রোড, ধানমন্ডিরাস্তার সংস্কার চাইআমি ডিসিসির ৫০ নম্বর ওয়ার্ডের ধানমন্ডির সার্কুলার রোডের স্থানীয় বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভূতের গলি পর্যন্ত রাস্তাটি ভাঙা অবস্থায় রয়েছে। প্রতিদিন অফিসে যাওয়ার কথা মনে হলে আতঙ্ক লাগে। রিকশার ঝাঁকিতে পেট ব্যথা করে। কোনো অসুস্থ রোগী এ পথে যাতায়াত করতে পারে না। প্রচণ্ড ঝাঁকিতে রিকশা থেকে কয়েক হাত উঁচুতে ওঠা-নামা করতে হয়। প্রতিবার সরকার বদল হয়, কিন্তু রাস্তাঘাটের উন্নতির দিকে কেউ দৃষ্টি দেয় না। এলাকার জনপ্রতিনিধিদের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত। তাঁরা এলাকাবাসীর সমস্যায় পাশে দাঁড়াবেন বলে আমরা তাঁদের নির্বাচিত করি। জনগণের সুবিধা-অসুবিধা তাঁদের দেখা উচিত। তাঁরা সার্কুলার রোডের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে আশা করছি।নাসরীনসার্কুলার রোড, ধানমন্ডি। এ প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী শরীফ উদ্দিন বলেন, ‘নতুন অর্থবছরে সড়কটি সংস্কারের পরিকল্পনা রয়েছে। তাড়াতাড়ি সড়কটির সংস্কারকাজের প্রক্রিয়া শুরু হবে।’ লালবাগওয়াসার নলে ফাটল...লালবাগ কেল্লার মোড় ঢালে শ্মশানঘাট-সংলগ্ন সড়কে আল-মদিনা দাওয়াখানার সামনের রাস্তাটির নিচে ঢাকা ওয়াসার একটি পাইপ ভেঙে রয়েছে। কিছুদিন আগে রাস্তাটি সংস্কার করার পর নতুনভাবে ঢালাই করা রাস্তাটি পানির চাপে ভেঙে গেছে। এতে অনবরত পানি বের হচ্ছে। নালার নোংরা পানি ভেঙে যাওয়া পাইপের ভেতর ঢুকছে। কাছেই ওয়াসার পাম্প থাকা সত্ত্বেও পাইপটি সংস্কার করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে রাস্তায় পানি জমে যায়। ওয়াসার পাইপটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. নাসির উদ্দিন আহমেদনাজিম উদ্দিন রোড, ঢাকা। সড়কের নিচে ওয়াসার পাইপ ভেঙে যাওয়ার বিষয়ে ঢাকা ওয়াসার মডস জোন-২-এর নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজখবর নিয়ে দু-একদিনের মধ্যে পাইপটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।