কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হাজারীবাগপানিনিষ্কাশনের ব্যবস্থা করা হোকসামান্য বৃষ্টি হলেই হাজারীবাগ থানার সামনে থেকে গজমহল ছোট মসজিদ পর্যন্ত রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও মুসল্লিদের যাতায়াতে সমস্যা হয়। স্থানীয় কয়েকজন সমাজসেবক পানিনিষ্কাশনের ব্যবস্থা করেও ব্যর্থ হন। তাই সমস্যা সমাধানের জন্য স্থানীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করছি।মো. নাসির উদ্দিন আহমেদগজমহল তরুণ উন্নয়ন সংগঠন, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, চলতি অর্থবছরে রাস্তা ও নর্দমার উন্নয়নকাজ করা হবে। তখন বৃষ্টি হলে আর পানি জমবে না। তবে সব নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করতে নভেম্বর বা ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগবে বলে তিনি জানান। জুরাইনজীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারশ্যামপুর থানার জুরাইন একটি ব্যস্ত এলাকা। শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, পোশাকশিল্প, শপিং মল, মার্কেট ছাড়াও এ এলাকায় একটি বড় বাজারও আছে, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ রকম জনবহুল একটি এলাকায় রাস্তা পারাপারের কোনো সুব্যবস্থা নেই। এ কারণে দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গত ১৭ মে গাড়ির চাপায় প্রাণ হারায় একই পরিবারের ১০ ও ১২ বছর বয়সী দুটি ছেলে। আর ১০ জনেরও বেশি আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বিরক্তিকর যানজট সব সময়ই লেগে থাকে। রেলক্রসিংয়ে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।শিগগিরই জুরাইন রেলগেট এলাকায় ফুটওভারব্রিজ স্থাপন করে জুরাইনবাসীকে সমস্যামুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।মাহমুদুল হাসানমুরাদপুর, জুরাইন, শ্যামপুর, ঢাকা। দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান জানান, জুরাইন রেলগেট এলাকায় একটি ওভারপাস নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এটি নির্মিত হলে যানবাহন এর ওপর দিয়ে চলবে।  প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক, মিরপুরঅবহেলিত এক সড়কঢাকার অন্যতম ব্যস্ত সড়ক প্রিন্সিপাল আবুল কাসেম সড়ক (সাবেক দারুসসালাম সড়ক)। প্রতিদিন মিরপুরের বড় একটি অংশের অধিবাসী এ সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়। কিন্তু রাজধানীর ব্যস্ত এ সড়কের দিকে কারও নজর দেওয়ার সময় নেই। এ সড়কের সড়কদ্বীপে পর্যাপ্ত বাতি নেই এবং যা আছে তাও অকেজো হয়ে আছে অনেক দিন। তাই রাতের বেলায় বাড়ি ফেরার পথে প্রায়ই পথচারীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা তথা ছিনতাই-রাহাজানির কবলে পড়তে হয়। আর ছোটখাটো দুর্ঘটনা তো এ সড়কে নিত্যনৈমিত্তিক ব্যাপার। সড়কদ্বীপে বাতির ব্যবস্থা করে, টহল পুলিশের আনাগোনা বাড়িয়ে এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মাহফুজ-ই-রব্বানীইউনাইটেড আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সড়কদ্বীপের বাতির বিষয়ে ডিসিসির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুনু আক্তার জানান, ২০০৯ সালে বিদ্যুৎবিষয়ক কোনো কাজে অর্থ বরাদ্দ ছিল না। এই বছর বরাদ্দ আছে। তাই এবার প্রিন্সিপাল আবুল কাসেম সড়কে খুঁটি ও বাতি বাড়ানো হবে। রায়েরবাজারমগের মুলুকরায়েরবাজারের মুক্তি সিনেমা হলের সামনে থেকে স্টার কাবাব পর্যন্ত রাস্তাটি ডেভেলপারদের জন্য মগের মুলুকে পরিণত হয়েছে। রাস্তা বন্ধ করে নির্মাণসামগ্রী রাখা যেন তাদের অধিকার। সাধারণ মানুষ রিকশায় চলাচল করতেও হিমশিম খায়। এটি দেখার কেউ নেই। অজানা কারণে ৪৭ নম্বর ওয়ার্ড কর্তৃৃপক্ষও নীরব দর্শকের ভূমিকা পালন করছে।মাহফুজ শামীমরায়েরবাজার, ঢাকা। রাস্তার ওপর অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদে কী করা হচ্ছে, জানতে চাইলে ডিসিসির অঞ্চল-৬-এর নির্বাহী কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম বলেন, ‘আমরা প্রতি মাসেই ওই রাস্তায় একবার উচ্ছেদ অভিযান চালাই। এ মাসের শেষের দিকেও অভিযান চালানো হবে। পাশাপাশি ভবন নির্মাতাদেরও উচিত পথচারীদের সমস্যার ব্যাপারে সচেতন হওয়া।’