কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রূপনগর আবাসিক এলাকা, মিরপুরস্কুলের সামনে স্টপেজরূপনগর আবাসিক এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ। স্কুলের দেয়াল ঘেঁষে অবৈধভাবে বাস স্টপেজ তৈরি করা হয়েছে। স্কুলের প্রধান ফটকে অবৈধ স্টপেজের কারণে ছাত্রছাত্রীরা পেছনের ফটক দিয়ে যাতায়াত করছে। এতে বেশ সমস্যা হচ্ছে। অবৈধ এই স্টপেজের জন্য সৃষ্ট শব্দদূষণে ছাত্রছাত্রীদের পড়ালেখা বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, অবৈধ স্টপেজ বন্ধ করা হোক।নাম প্রকাশে অনিচ্ছুকসাবেক ছাত্র কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজ। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন দাবি করেন, এখন সেখানে কোনো বাস স্টপেজ নেই। মাঝেমধ্যে টেম্পো রাখা হয়। আগে কয়েকবার তাঁরা উচ্ছেদ করেছেন। সঙ্গে থাকা চায়ের টংদোকানও উচ্ছেদ করেছেন। বাস স্টপেজ থাকলে তা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। হাজারীবাগজলের তলে সড়কহাজারীবাগ এলাকার বিজিবি (সাবেক বিডিআর) ৫ নম্বর গেটের সামনের সড়কে একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। তখন লোকজনের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে, ছেলেমেয়ে নিয়ে চলাচল করা একেবারেই কঠিন হয়ে পড়ে। তাই এলাকার সবার পক্ষ থেকে এই জলাবদ্ধতার দ্রুত সমাধান চাই।ইকবাল খানহাজারীবাগ, ঢাকা। এ বিষয়ে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) সাইদুল ইসলাম দাবি করেন, ওই এলাকায় তাঁদের পানিনিষ্কাশনের নালা ঠিকভাবে কাজ করছে। নালায় কোনো সমস্যা নেই। তবে কোথাও সড়ক নিচু থাকলে তাতে পানি জমে থাকতে পারে। সড়ক সংস্কারের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের। এ ক্ষেত্রে ঢাকা ওয়াসার কিছু করণীয় নেই বলে তিনি জানান। বাবর রোড, মোহাম্মদপুরখোঁড়াখুঁড়ির পর পানিতে দুর্গন্ধবাবর রোডের পানিনিষ্কাশন-ব্যবস্থা উন্নয়নের জন্য বর্ষা মৌসুমে রাস্তাটি খোঁড়াখুঁড়ি করা হয়। এ কাজের সময় রাস্তার নিচে থাকা এলাকার পানি ও গ্যাসের লাইন কেটে ফেলা হয়েছিল। পরে সেসব লাইন আবার ঠিক করা হয়। কিন্তু পানির লাইন ঠিক হলেও এখন এলাকার ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। খুব সম্ভবত পানির লাইন কোথাও পয়োনিষ্কাশন নালার সঙ্গে মিলে গেছে। এতে আমাদের বাসায় আসা ঢাকা ওয়াসার লাইনের পানিতে মনুষ্যবর্জ্যের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ভোগান্তি থেকে মুক্তি পেতে ডিসিসি ও ওয়াসার সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি।কাজী এনায়েত হোসেন৩০বি/৯বি বাবর রোড, মোহাম্মদপুর। দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা ওয়াসার মডস জোন ৩-এর নির্বাহী প্রকৌশলী বাহারুল ইসলাম জানান, তাঁদের কর্মী পাঠিয়ে সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। জিয়া কলোনি, ঢাকা সেনানিবাসবাস স্টপেজ চাইবিমানবন্দর সড়কে অবস্থিত এমইএস (জিয়া কলোনি) একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকা দিয়ে ঢাকা সেনানিবাস, মাটিকাটা, মানিকদী, ভাসানটেক, বালুঘাট এবং তৎসংলগ্ন এলাকায় বসবাসরত লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে। দুঃখজনক হলেও সত্য, এই স্টপেজে টিকিট সিস্টেম পরিবহনের কোনো বাস থামার ব্যবস্থা নেই। ফলে নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়স ও শ্রেণী-পেশার যাত্রীদের লোকাল বাসগুলোয় দাঁড়িয়ে বা দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এতে যেমন মূল্যবান সময়ের অপচয় হয়, তেমন পকেটমারসহ নানা অপ্রীতিকর ঘটনাও নিয়মিত ঘটে থাকে। তাই এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের সুবিধার্থে জিয়া কলোনি বাস স্টপেজে বিআরটিসি, সূচনা, মনজিল, অনিক, ডিসকভারি, বেলাল পরিবহনসহ অন্য টিকিট সিস্টেম বাসগুলোর কাউন্টার চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।নাঈমামানিকদী, ঢাকা সেনানিবাস। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (প্রকৌশল বিভাগ) ও আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য সাইফুল হক জানান, এমইএসে (জিয়া কলোনি) বাস স্টপেজ প্রয়োজন কি না, খোঁজখবর নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে এবং বাস স্টপেজ স্থাপনের পদক্ষেপ নেওয়া হবে।’ মাদারটেকরাস্তার ওপর ডাস্টবিনমাদারটেক আবদুল আজিজ স্কুল পার হয়ে কিছুটা অগ্রসর হলেই পথচারীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এখান দিয়ে নাকে রুমাল চেপে হাঁটতে হয়। কারণ, রাস্তার ওপর রাখা হয়েছে পর পর তিনটি ডাস্টবিন। রাস্তার ওপর ডাস্টবিন রাখায় যানজটও তৈরি হচ্ছে। এতে দুর্ভোগ আরও বেড়ে গেছে। এখান দিয়েই অনেক শিশু স্কুলে যায়। শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। দুর্গন্ধের সঙ্গে যুক্ত হয়েছে যানজটের মতো দুর্ভোগ। কর্তৃপক্ষের কাছে আবেদন, ডাস্টবিনগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার আশু ব্যবস্থা করা হোক।মো. হাবিবুল হকমাদারটেক। এ প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৪-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘ডাস্টবিনগুলো সরানোর আর কোনো জায়গা না থাকায় ইচ্ছে থাকলেও সরানো যাচ্ছে না। কারও খালি জায়গায় রাখতে গেলেও বিপদ। আশপাশের লোকজন তখন বাধা দেয়। তাই ঢাকা ওয়াসার পানির পাম্পের সামনে রাখা হয়েছে।’ চান মিয়ার গলি, মানিকনগরচুলায় গ্যাসের অভাবআমি মানিকনগরের চান মিয়ার গলির বাসিন্দা। এই গলির প্রায় সব বাসায়ই সারা বছর গ্যাস থাকে না। রোজার মাসে সেটা আরও ভয়াবহ আকার ধারণ করে। সকাল আটটায় গ্যাস চলে যায় আর আসে বিকেল চারটায়। ঘণ্টা খানেক থেকে আবার চলে যায়। রাত ১১টার আগে আর গ্যাস পাওয়া যায় না। চুলায় যে পরিমাণ গ্যাস থাকে, তাতে ফুঁ দিলে বা হালকা বাতাসেই চুলা আপনা-আপনি বন্ধ হয়ে যায়। শীতকালে গ্যাসের দেখা মেলা দুষ্কর। এ সমস্যার কি কোনো প্রতিকার নেই? তিতাস কর্তৃপক্ষকে বহুবার জানানোর পরও কোনো কাজ হয়নি। লাইনে গ্যাস সরবরাহ না করতে পারলে সেটা বন্ধ করে দিয়ে সরকার এলপি গ্যাস চালু করতে পারে।ওমর ফারুকচান মিয়ার গলি, মানিকনগর। এ বিষয়ে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) শাহীনুর আলম বলেন, ‘এখানকার সমস্যার কথা আমাদের জানা ছিল না। অনেক সময়ই লাইনের কারণে এ রকম সমস্যা হতে পারে। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।’