কী নাই, কী চাই
বাহাদুর শাহ পার্কচারপাশ গাড়ির দখলেঢাকা শহরের ৯৩টি বিখ্যাত স্থাপনার মধ্যে একটি বাহাদুর শাহ পার্ক। সকালে ও বিকেলে এখানে বহু দর্শনার্থীর আগমন ঘটে। সবার জন্য উন্মুক্ত এই পার্কে মানুষের আগমন মূলত শরীরচর্চা, হাঁটা আর উপরি হিসেবে ঝরঝরে তাজা বাতাস। কিন্তু দুঃখের বিষয় হলো, এই ঐতিহাসিক পার্কের চারপাশে ঘিরে রয়েছে বিভিন্ন কাউন্টারের বাস। এরমধ্যে আছে বিহঙ্গ পরিবহন, সুপ্রভাত, ইউনাইটেড সার্ভিস, তানজিল প্রভৃতি। দিনেরবেলা স্কুল ও অফিস সময়ে দেখা যায় প্রাইভেট কারের ভিড়। পার্কের চারপাশের রাস্তার একাংশ থেমে থাকা যানবাহনের দখলে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। ফলে দর্শনার্থীসহ ব্যায়ামপ্রিয় মানুষেদের এখানে আসা-যাওয়া করতে সমস্যায় পড়তে হচ্ছে। এতে পার্কের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি বোঝার উপায় নেই যে এটি একটি ঐতিহাসিক স্থাপনা। মারাত্মক শব্দদূষণ এখানে আরেকটি সমস্যা। এসব বিষয় বিবেচনায় নিয়ে পার্কের চারপাশ যানবাহনের দখল থেকে মুক্ত রাখা জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে ডিএমপি ট্রাফিকের (দক্ষিণ) উপকমিশনার (ডিসি) নাজমুল হাসান বলেন, ‘পার্কের চারপাশে যেন কোনো বাস পার্কিং না করা হয়, সে জন্য ঈদের আগে উদ্যোগ নেওয়া হয়েছে। আশপাশের কলেজের শিক্ষার্থীরাই এখান থেকে বাসে ওঠে। কিছু করলে আবার তাদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। আমরা চেষ্টা করছি, এখানে রাখা বাসগুলোর কোনো প্রভাব যেন পার্কের ওপর না পড়ে।’ মিরপুর-২ই-ডাকসেবার মানোন্নয়ন চাইডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের নেওয়া ইলেকট্রনিক বা মোবাইল মানিগ্রামে সেবার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে সারা দেশের মানুষ তাদের প্রয়োজনীয় অর্থ মুহূর্তের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আদান-প্রদানের সুবিধা লাভ করছে। আর এই সেবাটির জন্মলগ্ন থেকেই এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে আসছে। বিশেষ করে, রাজধানী ঢাকা শহরের ডাকঘরগুলোতে এর চাহিদা ব্যাপক। তবে ডাক বিভাগের এই সুবিধা পেতে গ্রাহকদেরও বেশ বিপাকে পড়তে হচ্ছে। গত ১৭ জুলাই মিরপুর-২ নম্বর সেকশনে অবস্থিত ডাকঘরে মোবাইল মানিগ্রাম সেবা পেতে গিয়ে এই বিপাকের সম্মুখীন হয়েছি। পেমেন্ট গ্রহণ ও ইস্যু একটি মাত্র কাউন্টারের মাধ্যমে পরিচালিত হওয়ায় শতাধিক নারী-পুরুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এ সেবা গ্রহণের জন্য অপেক্ষা করতে হয়। আর সিরিয়ালের শৃঙ্খলার জন্য কোনো কর্তাব্যক্তি নিযুক্ত না থাকায় সেখানেও হইচই-হুড়োহুড়ি লক্ষ করা যায়। তাই ডাকঘরে একাধিক মোবাইল মানিগ্রাম কাউন্টার স্থাপন ও সুশৃঙ্খলা বজায় রেখে সেবা প্রদান তথা এর মানোন্নয়নের মাধ্যমে গ্রাহকদের বিড়ম্বনার হাত থেকে রক্ষা করার জন্য ডাক বিভাগের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষসরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা এ প্রসঙ্গে বাংলাদেশ ডাক অধিদপ্তরের ঢাকা নগর (উত্তর বিভাগ) ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ফরিদ আহম্মেদ জানান, কাউন্টার বৃদ্ধি করার জন্য পর্যাপ্ত লোকবল নেই। বৃহত্তর মিরপুর এলাকায় লোকবল বেশি থাকায় কয়েক দিন আগে আরও দুটি কাউন্টার চালু করা হয়েছে। হাজারীবাগরাস্তার ওপর মাটির স্তূপহাজারীবাগের থানাসংলগ্ন দক্ষিণ পাশের রাস্তায় নির্মাণাধীন ভবনের মালামাল রাখা হয়েছে, যেন রাস্তা তাদের নিজস্ব জায়গা। তারা ভবন নির্মাণের সময় অপ্রয়োজনীয় মাটি, ইট ও বালি দীর্ঘদিন ধরে রাস্তার একপাশে ফেলে রাখে। এতে রাস্তার প্রশস্ততা কমে যায় এবং যানবাহন চলাচলে সমস্যা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে এ ব্যাপারে জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব রাস্তাটি থেকে সব মাটি, ইট ও বালি পরিষ্কার করা হোক।মো. নাসির উদ্দিন আহমেদশিক্ষার্থী, শেখ বোরহানউদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, নাজিমউদ্দিন রোড, ঢাকা এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘নির্মাণাধীন ভবনের অবশিষ্ট অংশ ভবনের মালিকদের পরিষ্কার করার কথা। আর রাস্তায় এসব রাখাও অবৈধ। আমাদের কাজ ময়লা-আবর্জনা পরিষ্কার করা। তার পরও রাস্তা থেকে এসব সরানোর ব্যাপারে উদ্যোগ নেব।’ পল্টন-গুলিস্তানহকারদের কবলে বঙ্গবন্ধু স্টেডিয়াম!আবারও হকারদের কবলে পড়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রবেশপথ। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে এ স্টেডিয়ামের সৌন্দর্যবর্ধন করলেও উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে এর প্রবেশপথের সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। মাঝে কিছুদিন হকারমুক্ত থাকলেও এখন তাঁরা আগের স্থানে ফিরে এসেছেন। এ থেকে বাদ পড়েনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিও। শুধু রক্ষণাবেক্ষণের অভাবেই কি হারিয়ে যাবে আমাদের জাতীয় স্টেডিয়ামের সৌন্দর্য? এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. কামরুল হাসানঅনার্স, দ্বিতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগকবি নজরুল সরকারি কলেজ, ঢাকা পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক বলেন, ঈদ সামনে রেখে অনেক হকারই বিভিন্ন এলাকায় বসেছেন। মানবিক কারণে তাঁদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। শিগগিরই এসব এলাকা থেকে হকার উচ্ছেদে জোরালো পদক্ষেপ নেওয়া হবে।