কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শংকর, পশ্চিম ধানমন্ডিরিকশা চালু হোককিছুদিন হলো সাতমসজিদ রোডে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমরা যারা রিকশাযাত্রী তারা বিপদে পড়েছি। আগে রিকশায় যেখানে ৩০-৪০ টাকা দিয়ে ইডেন কলেজে যেতাম, এখন সেখানে দিতে হচ্ছে ৭০ টাকা। কারণ, অনেক পথ ঘুরে এখন রিকশা নিউমার্কেটের দিকে যেতে পারে। ফলে প্রতিদিন ১৫০ টাকার মতো রিকশা ভাড়া দিতে হচ্ছে। অন্যদিকে সাতমসজিদ রোড থেকে কয়েকটি কাউন্টার বাস সার্ভিস চালু হয়ে আবার কিছুদিন পরই তা বন্ধ হয়ে গেছে। এখন বাসের মধ্যে আছে ১৩ নম্বর রুটের লোকাল বাস, যাতে মহিলা তো দূরের কথা, পুরুষ যাত্রীদের উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়। তাই ধানমন্ডি ১৫ নম্বর সড়ক বাসস্ট্যান্ড এলাকা থেকে হয় ভালো মানের বাস সার্ভিস চালু করা হোক, নয়তো সাতমসজিদ রোডে রিকশা চালু করা হোক।শুকরিয়া মাহফুজ শিক্ষার্থী, ইডেন কলেজ, ঢাকা এ প্রসঙ্গে ডিএমপি ট্রাফিকের (দক্ষিণ) উপকমিশনার নাজমুল হাসান দাবি করেন, ‘এই সড়কে রিকশা বন্ধ করা হয়েছিল, কিন্তু এখন আবার চালু করে দেওয়া হয়েছে। এখন রিকশা চলছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়শৌচাগারে গেলেই গোসল!ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দক্ষিণ ব্লকের দোতলার পশ্চিম দিকের ছাত্ররা অনেক সমস্যায় আছেন। টয়লেটে গেলেই তাঁদের গোসল করতে হচ্ছে! এর কারণ, ওপরের তলার টয়লেটের কমোডের লাইন থেকে নিংড়ে নিংড়ে পানি পড়ে দোতলার টয়লেটে। আর এই নোংরা পানি শরীরে কিংবা কাপড়ে লাগলেই গোসল করা ছাড়া কোনো উপায় নেই। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। ছাত্রদের দেখানো সামান্য কাজ করা হয়। তারপর আবার সেই সমস্যা। এক মাসের বেশি দিন ধরে ছাত্রদের এই নোংরা পানি হজম করতে হচ্ছে। কাউকে কাউকে দিন-রাতে চার-পাঁচবার গোসল করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নোংরা পানি পড়া বন্ধ করতে কেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না?সোহেল রানামুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, ‘পানি চুইয়ে পড়া স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে প্রকৌশলীরা এসে পরীক্ষা করে দেখেছেন, টয়লেটের পাইপগুলো পুরোনো হওয়ায় এমন সমস্যা হচ্ছে। এগুলো মেরামতের প্রক্রিয়া চলছে। আমরা আপাতত পানি যেন চুইয়ে না পড়ে সে ব্যবস্থাও নিয়েছি। এ ছাড়া স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিকল্প টয়লেটগুলো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি শিক্ষার্থীদের।’ মোহাম্মদপুরগ্যাসের চাপ কমআমি মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ১১ নম্বর রোডের একজন বাসিন্দা। এ এলাকায় আছি প্রায় পাঁচ বছর ধরে। দেড় বছর থেকে এ রোডের সব বাসার চুলার গ্যাসের চাপ অত্যন্ত যন্ত্রণাদায়ক। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত গ্যাস এত কম থাকে যে চুলা জ্বালানোর পর খুব কম আগুন পাওয়া যায়, যে আগুনে একজনের জন্য এক কাপ চা তৈরি করতে ১৫ মিনিটের বেশি লাগে। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত (কোনো সময় এর থেকেও বেশি) গ্যাস এমনই থাকে। সকালের নাশতা কোনো রকমে করা গেলেও দুপুরের খাবার তৈরি করতে অনেক কষ্ট হয়। উল্লেখ্য, অন্য সময় গ্যাসের চাপ স্বাভাবিক থাকে। এ ছাড়া অন্য রোডে এ সমস্যা হচ্ছে না। আশা করি, কর্তৃপক্ষ এ সমস্যার সমাধান করবে।নাম প্রকাশে অনিচ্ছুকমোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর এ বিষয়ে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও পরিচালক (অপারেশন) মো. নওশাদ ইসলাম জানান, বিষয়টি তাঁদের জানা নেই। কোনো সমস্যা হলে তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণকক্ষে জানালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।