কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ইংলিশ রোডউচ্ছিষ্টের স্তূপপুরান ঢাকার তাঁতীবাজার মোড়ের কাছে ইংলিশ রোডে বিশাল স্থানজুড়ে রয়েছে আবর্জনার স্তূপ। চিত্রামহল প্রেক্ষাগৃহের সামনে থেকে শুরু করে তাঁতীবাজার মোড়ে অবস্থিত ছোট পার্ক পর্যন্ত পাহাড়সমান আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে। এ কারণে লোকজনের চলাচলে ভীষণ সমস্যা হচ্ছে। সম্ভবত আশপাশের গলির ভেতরে পুরোনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আর সেসব ভবনের উচ্ছিষ্ট ফেলা হচ্ছে এখানে। এই আবর্জনার ভারে পাশের গ্রামীণফোনের যাত্রীছাউনি ভেঙে পড়ার উপক্রম। আবর্জনার স্তূপ রাখার আগে এখানকার ফাঁকা স্থানে মালবাহী ভ্যান, ছোট ট্রাক রাখা হতো। কিন্তু এখানে পাহাড়সমান আবর্জনার স্তূপ থাকায় এগুলো এখন রাস্তার ওপর রাখা হচ্ছে। তাই সৃষ্টি হচ্ছে যানজট। এ ছাড়া এই আবর্জনার স্তূপ পরিবেশকে যেমন দূষিত করছে, তেমনি সৌন্দর্যও নষ্ট করছে। এই আবর্জনার স্তূপ অপসারণ জরুরি। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এ ব্যাপারে ডিসিসির অঞ্চল-২-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা মফিজুর রহমান ভূঁইয়া বলেন, এই জায়গায় ভবনের উচ্ছিষ্ট ফেলে টিলা বানানো হয়েছে। এখনো আশপাশের কেউ কেউ উচ্ছিষ্ট ও আবর্জনা ফেলছে। তবে এখানে কোনো আবর্জনার স্তূপ নেই। এখানকার উচ্ছিষ্টের স্তূপ অপসারণের জন্য ডিসিসি সিদ্ধান্ত নিয়েছে, শিগগিরই অপসারণ করা হবে। কমলাপুর রেলস্টেশনযায় না বোঝা ঘোষণা!কমলাপুর রেলস্টেশন নগরের অন্যতম একটি জনবহুল স্থান। প্রতিদিন হাজার হাজার মানুষ কমলাপুর স্টেশন থেকে অন্য জায়গায় পাড়ি জমায় কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসে। এই স্টেশনের নানামুখী সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে, সময়মতো স্টেশন থেকে ট্রেন না আসা এবং ছেড়ে না যাওয়া। স্টেশনে কখন থেকে ট্রেন ছেড়ে যাবে, এর একটি তালিকা দেওয়া থাকলেও সময়সূচি অনুযায়ী ট্রেন ছাড়েও না, আসেও না। ফলে সেই সময়সূচিমতো স্টেশনে পৌঁছে যাত্রীরা দিশেহারা হয়ে যায়। বিশেষ করে, নতুন যাত্রীদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। এ সময় স্টেশনের মাইকে অদ্ভুত শব্দে ঘোষণা দেওয়া হয়, কোন ট্রেন কখন ছাড়বে। কিন্তু এই ঘোষণার আড়াগোড়া কিছু বোঝা যায় না। প্রথম প্রথম মনে হতো, শুধু আমিই বুঝি ঘোষণা বুঝতে পারি না। কিন্তু পরবর্তী সময়ে আরও অনেকেই যখন আমার কাছে জানতে চেয়েছেন, ‘ভাই, ঘোষণাতে কী বলছে, তা তো বুঝতে পারলাম না’—তখন আর বুঝতে বাকি থাকে না সমস্যাটা স্টেশনের মাইকের।রেলস্টেশন কর্তৃপক্ষের কাছে আবেদন, সময়সূচি ঘোষণার মাইক আধুনিক করার উদ্যোগ নেওয়া হোক।আতিউর রহমানউদ্ভিদবিজ্ঞান বিভাগঢাকা কলেজ, ঢাকা। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী বেনু রঞ্জন সরকার জানান, মাইকে আধুনিক প্রযুক্তি আনতে একটু সময় লাগবে। যাত্রীদের সুবিধার্থে রেলস্টেশনে বড় পর্দায় কোন ট্রেন আসছে, তা দেখানোর ব্যবস্থা করা হবে। কিছুদিনের মধ্যেই এটি চালু করা হবে। মিরপুর-১অচল পথমিরপুর ১ নম্বর সেকশনের আনসার ক্যাম্প বাসস্ট্যান্ড থেকে আহম্মেদনগর ছাপাখানার মোড় হয়ে নতুনবাজার কল্যাণপুর পর্যন্ত চলে গেছে একটি সড়ক। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নাজুক অবস্থায় আছে। ভাঙাচোরা এই সড়কে চলাচল করতে পথচারীদের বিপাকে পড়তে হয়। একটু বৃষ্টি হলে এই সড়কটি আরও করুণ হয়ে পড়ে।পানিনিষ্কাশনের অভাবে বৃষ্টির পানি আর ড্রেনের নোংরা পানি মিলে যায়। ফলে পথচারীদের বাধ্য হয়ে এই নোংরা পানি দিয়ে হাঁটতে হয়। তাই ডিসিসির কাছে অনুরোধ, দ্রুত এই রাস্তাটি মেরামত ও পানিনিষ্কাশনের নালা উন্নয়ন করা হোক।আলী আহমেদশিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগসরকারি বাঙলা কলেজ, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নভেম্বর মাসের শেষের দিকে সড়কটির সংস্কারকাজ শুরু হবে বলে তিনি আশা করছেন।