কী নাই, কী চাই
ইব্রাহিমপুরবেহাল সড়কে নাজেহালপূর্ব শেওড়াপাড়ার অন্তর্গত ইব্রাহিমপুর একটি জনবহুল এলাকা। অথচ এখানকার রাস্তাঘাট চলাচলের উপযোগী নয়। সড়কগুলো ভাঙা ও খানাখন্দে ভরা। চলাচলে বেশ ভোগান্তির মধ্যে আছে এখানকার বাসিন্দারা। এ ছাড়া নেই কোনো সড়কবাতির ব্যবস্থা। তাই অন্ধকার পথে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।লাবণ্যপূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। বেহাল সড়ক প্রসঙ্গে ডিসিসি অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, ইব্রাহিমপুর এলাকাটি সংস্কারে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। সেগুলোর টেন্ডার-প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এই অর্থবছরে সড়কটি সংস্কার করা হবে বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়গাড়ির ভেঁপুতে শব্দদূষণঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হলের সামনের রাস্তা বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে।এ ছাড়া অনেক হলেই গোসলখানায় পানি জমে থাকা, টয়লেট বা বেসিনের সামনের বাতিটি মাঝেমধ্যেই নষ্ট হয়ে থাকার মতো সমস্যা লেগেই থাকে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অসহনীয় হয়ে দেখা দিয়েছে গাড়ির হর্ন-সমস্যা। সিটিং গাড়িগুলোর কাউন্টার হলের পাশে হওয়ায় এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। এ ব্যাপারে হল কর্তৃপক্ষসহ গাড়ির কাউন্টারে গিয়ে বারবার বলার পরও কোনো কাজ হয়নি। এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই।মো. আলী আকবরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ বায়তুল্লাহ কাদেরী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হবে। তবে ডিএমপির ট্রাফিক বিভাগ উদ্যোগী হলে সমস্যা সহজে সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। মহাখালীদুই মাসেও হয়নিমহাখালীর গুলশান রোডের ফুটপাতে আটটি ম্যানহোলের ঢাকনা খোলা। খোলা ম্যানহোলের মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে এই ফুটপাতের পথচারীরা। প্রথম আলোর ‘ঢাকায় থাকি’ ক্রোড়পত্রে গত ১৪ আগস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তিতুমীর কলেজের শিক্ষার্থী ও অন্য পথচারীরা জানিয়েছিলেন তাঁদের উদ্বেগের কথা। তাঁরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন ঢাকনাগুলো লাগানোর জন্য। প্রতিবেদনে কর্তৃপক্ষ জানিয়েছিল, দেড় মাসের মধ্যে ম্যানহোলগুলোর ঢাকনা লাগানো হবে। এ রকম সম্ভাব্য দুর্ঘটনার ইস্যুতে দেড় মাস কেন? আবার দেড় মাসের জায়গায় দুই মাস পার হলেও ঢাকনা লাগানো হয়নি। সামান্য কয়েকটি ঢাকনা লাগাতে এত ধীরগতি কাম্য নয়। আমার অনুরোধ, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ঢাকনা লাগানোর ব্যবস্থা করবে।মো. নূর আলমশিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, মহাখালী। ম্যানহোলের ঢাকনা বসানো প্রসঙ্গে ডিসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, ম্যানহোলগুলোর স্লাব তৈরি হয়ে গেছে। সপ্তাহ খানেকের মধ্যে সেগুলো বসানো হবে।জনতা ব্যাংকপ্রাইজবন্ড চাইজনতা ব্যাংকের ঢাকেশ্বরী রোড শাখা ও পোস্তা শাখায় প্রাইজবন্ড পাওয়া যায় না। অথচ অনেকেই প্রাইজবন্ড কিনে নিজের কাছে রেখে দেন। এতে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও লাভ। কিন্তু জনতা ব্যাংকের ওই শাখা দুটিতে কখনোই প্রাইজবন্ড কিনতে পাওয়া যায় না। প্রাইজবন্ড কিনতে গেলে কাউন্টার থেকে জানানো হয়, প্রাইজবন্ডের সরবরাহ নেই। কিন্তু ঢাকা শহরের মতো জায়গায় কেন প্রাইজবন্ড কিনতে পাওয়া যাবে না, এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।বাবুললালবাগ, ঢাকা।প্রাইজবন্ড নাইজনতা ব্যাংকের সোনারগাঁও রোড শাখায় প্রাইজবন্ড পাওয়া যায় না। কাউন্টার থেকে বলা হয়, সরবরাহ নেই।শফিকধানমন্ডি, ঢাকা। জনতা ব্যাংকের ট্রেজারি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আকরাম হোসেন জানান, সংশ্লিষ্ট শাখাগুলোতে যোগাযোগ করা হয়েছে। গ্রাহক এখন থেকে নিয়মিত প্রাইজবন্ড পাবেন।