কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গ্রিন রোডফুটপাতে উৎপাতফার্মগেট থেকে পান্থপথ মোড় পর্যন্ত গ্রিন রোডের দুই পাশের ফুটপাত জায়গায় জায়গায় বেদখল হয়ে আছে। আইবিএ ছাত্রাবাসসংলগ্ন এই রাস্তায় সব সময় রিকশা ও গাড়ির জট লেগেই থাকে। তাই হেঁটে পথ চলাই ভালো। কিন্তু হেঁটে যেতে চাইলেও বেদখল হওয়া ফুটপাতের কারণে তা খুবই কঠিন। ফুটপাতের ওপর রয়েছে খাবারের দোকান, রিকশা মেরামতের দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান প্রভৃতি। এগুলোকে অস্থায়ী বলা যায় না। একেবারে খুঁটি গেড়ে ও বেড়া ঘিরে যেন স্থায়ী অবস্থান নিয়েছে তারা।কর্তৃপক্ষের কাছে অনুরোধ, পথচারীদের সুবিধার কথা ভেবে গ্রিন রোডের ফুটপাতকে দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হোক।মো. নূর আলম, শিক্ষার্থীসরকারি তিতুমীর কলেজ। এ প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘আমি থানায় নতুন এসেছি। খোঁজ নিয়ে ফুটপাত দখলকারীদের উচ্ছেদে ব্যবস্থা নেব।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ওয়াইফাই নাইডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার অনেক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রাবাসেই ওয়াইফাই সংযোগ চালু আছে। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমরা যাঁরা বিজ্ঞানের ছাত্র, তাঁরাই তথ্যপ্রযুক্তির সেবা থেকে পিছিয়ে আছি। আমাদের জন্য বরাদ্দ তিনটি হলের (শহীদুল্লাহ, ফজলুল হক মুসলিম, অমর একুশে) একটিতেও ওয়াইফাই সংযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল হচ্ছে শহীদুল্লাহ হল, যেটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় নির্মাণ করা হয়। এটা কর্তৃপক্ষের উদাসীনতা ছাড়া আর কীভাবে ব্যাখ্যা দেওয়া যায়। আমাদের ব্যয়বহুল মডেম ব্যবহার করে ইন্টারনেট চালাতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত বিজ্ঞানের ছাত্রদের তিনটি হলে ওয়াইফাই সংযোগ দিয়ে আমাদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক।আবদুল আলিমশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জুলফিকার হাফিজ বলেন, ‘হলের বিষয় দেখাশোনার জন্য হল কর্তৃপক্ষ রয়েছে। হলগুলোতে ওয়াইফাই সংযোগ দেওয়ার ক্ষেত্রে তাদেরই উদ্যোগ নিতে হবে। আর সব হলে ওয়াইফাই দিতে একটু সময়ও লাগবে।’ জুরাইনফুটওভারব্রিজ চাইনগরের ব্যস্ততম এলাকা জুরাইন রেললাইন। দেশের দক্ষিণাঞ্চল ও নারায়ণগঞ্জের অনেক যানবাহন জুরাইন রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করে। এখানে যানজট একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। মানুষে মানুষে জটও কম হয় না। কারণ, এখানে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। আরও আছে বাণিজ্যিক কেন্দ্র, কাঁচাবাজার ও বিপণিবিতান। রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অনেকেই হতাহত হয়। এখানে ট্রাফিক পুলিশসদস্য থাকলেও তাঁরা শুধু যানবাহন নিয়ন্ত্রণের কাজ করেন।ফুটওভারব্রিজের জন্য আবারও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আবু তালেবকরিমউল্লারবাগ, পোস্তগোলা, ঢাকা। এ প্রসঙ্গে ঢাকা সড়ক বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাব উদ্দিন বলেন, ‘আপাতত এই জায়গায় কোনো ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা নেই। এখানে একটি ফ্লাইওভার তৈরি হওয়ার কথা। তার পরও ফুটওভারব্রিজের কত প্রয়োজন, তা দেখে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’ রামপুরারাস্তা পাকা হবে কবে?নগরের রামপুরা বিটিভি ভবনের কাছের বনশ্রী আবাসিক এলাকায় দুই লক্ষাধিক লোক বসবাস করে। এই আবাসিক এলাকার বেশির ভাগ রাস্তা এখনো কাঁচা। তাই আমাদের চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছর কয়েক আগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এই এলাকার বাড়ি পরিদর্শন করে বাড়ির মালিকদের নোটিশের পর নোটিশ দিয়ে কর নির্ধারণ এবং তা আদায় করে আসছে। তখন তারা বলত, এই এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য ডিসিসি অনেক টাকার প্রকল্প নিয়েছে। বাস্তবে রাস্তার উন্নয়ন করা হয়নি। এ ছাড়া ডিসিসির অন্যান্য সেবা থেকেও এলাকাবাসী বঞ্চিত।আমাদের এলাকার অভ্যন্তরীণ রাস্তাগুলো পাকা করা এবং পানিনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।আইন উদ্দিনবনশ্রী, রামপুরা, ঢাকা। এ ব্যাপারে ডিসিসির ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আক্কেল আলী বলেন, ‘বনশ্রী এলাকার বেশ কিছু রাস্তার কাজ হয়েছে। কয়েকটির সংস্কারের কাজ শুরুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া সব রাস্তার কাজ করার জন্য তো বাজেট পাওয়া যায় না। একটি-দুটি রাস্তার কাজ করার বাজেট পাওয়া যায়। অনেক বড় এলাকা হওয়ায় তাই সময় লাগবে।’