কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি হলেই জলাবদ্ধতাআমি গেন্ডারিয়ার ডিস্টিলারি রোডের বাসিন্দা। ডিস্টিলারি রোডটি হলো গেন্ডারিয়ার প্রবেশদ্বার। এই রোড পেরিয়ে গেন্ডারিয়ার শরাফতগঞ্জ, রজনী চৌধুরী রোড, সত্যেন্দ্রকুমার দাস রোডে পৌঁছাতে হয়। অথচ সামান্য বৃষ্টিতে রোডটি তলিয়ে যায়। জমে থাকে হাঁটু পর্যন্ত পানি। এ পথে চালু আছে একটি বাস সার্ভিসও। ফলে বাসযাত্রীদেরও অপেক্ষায় থাকতে হয় এখানে। বৃষ্টির পর জমা পানিতে দাঁড়িয়ে থেকে নাকাল হয় এখানকার বাসিন্দারা। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।জাহিদ খান২৩/৩/ডি ডিস্টিলারি রোডগেন্ডারিয়া। সড়কে পানি জমা প্রসঙ্গে ডিসিসি অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী জানালেন, অঞ্চল-১-এর বেশ কিছু সড়ক এমন বেহালে রয়েছে। এই সড়কগুলো মেরামতে সরকারি বাজেটের ঘাটতি রয়েছে। স্বল্প বাজেট থেকে বিভিন্ন এলাকায় সংস্কারকাজ করা হচ্ছে। আর ডিস্টিলারি রোডের সড়কটি সংস্কারে পুরো সড়কে নতুন করে পয়োনালা বসাতে হবে। সড়কটি সংস্কারে সামনে ব্যবস্থা নেওয়া হবে।ডাস্টবিন চাইআমরা গেন্ডারিয়ার সত্যেন্দ্রকুমার লেনের বাসিন্দা। এই সড়কে একটিও ডাস্টবিন নেই। পথের দুই ধারে ময়লা-আবর্জনা ফেলাও এখানে একটা অভ্যাসে পরিণত হয়েছে। ডাস্টবিন থাকলে হয়তো ময়লা-আবর্জনা সড়কের ধারে ফেলা হতো না। কিছুদিন আগে এখানকার পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ময়লা ফেলার স্থানগুলোয় বসানো হয়েছে গাছের টব, যাতে করে এলাকাবাসী সড়কের ধারে ময়লা না ফেলে। এর পরও ডাস্টবিনের অভাবে এলাকার সড়কে ময়লা-আবর্জনা ফেলা চলছেই। এমনটি রয়েছে পুরো গেন্ডারিয়ায়। ৮১ নম্বর ওয়ার্ডে ডাস্টবিনের সংকট রয়েছে। এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের সুদৃষ্টি কামনা করছি।সুমন আহমেদ১৫/১ সত্যেন্দ্রকুমার দাস লেনগেন্ডারিয়া, ঢাকা। গেন্ডারিয়া এলাকার ডাস্টবিন সমস্যা ও ময়লা অপসারণ প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-১-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা নুরুল হোসেন খান জানান, এলাকাটির গলিপথগুলো সরু। ফলে এখানে স্থায়ী ডাস্টবিন বসানো সম্ভব নয়। তবে ছোট ট্রলি ভ্যানে করে দিনে দুই বেলা ময়লা আপসারণ করা হয় নিয়মিতই। ট্রলি ভ্যান না এলে এলাকাবাসী সরাসরি অভিযোগ জানাতে পারেন। এতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যন্ত্রণার নাম বাল্ব ফ্যাক্টরিআমরা গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের বাসিন্দা। সড়কটির ৩ নম্বর বাড়িতে আছে ক্রাউন বাল্ব ফ্যাক্টরির একটি কারখানা। এখানে দিনের বেশির ভাগ সময় ভারী ট্রাকে করে সিলিন্ডার গ্যাস আনা হয়। সেগুলো ওঠানো-নামানোর সময় প্রচণ্ড শব্দ তৈরি হয়। আবার সারা রাত বাল্ব তৈরির কাজে মেশিন চালু থাকে বলে উচ্চশব্দ সৃষ্টি হয়। শব্দের মাত্রা নিয়ে আশপাশের বাড়ি থেকে বিভিন্ন সময় অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কাছে এলাকাবাসীর পক্ষে একটি আবেদন করা হয়েছে। সেটির কোনো সুফল আজ পর্যন্ত এলাকাবাসী পায়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছি।নাসির খানদীননাথ সেন রোড। বাল্ব ফ্যাক্টরির শব্দদূষণ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) জানান, বিষয়টি নিয়ে আদালতে একটি রিট মামলা করা আছে। এই মামলার নিষ্পত্তির আগে কোনো মন্তব্য করা সম্ভব নয়।বিআরটিসির বাস চাইসাতসকালে ধূপখোলা মাঠ এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। স্কুল-কলেজগামী শিক্ষার্থী আর কর্মস্থলে যাত্রা করা লোকদের ভিড় থাকে সড়কের একপাশে। সবাই অপেক্ষায় থাকে বাসের জন্য। মাত্র একটি সার্ভিসের বাস এই পথে চলাচল করে বলে এখানে ভিড় একটু বেশিই থাকে। আবার বাসে ওঠা নিয়ে ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। এলাকাবাসীর দাবি, ধূপখোলা থেকে একটি বিআরটিসির বাস চালু করা হোক।মো. কবির হোসেন৩৯ শরাফতগঞ্জ লেনগেন্ডারিয়া, ঢাকা। গেন্ডারিয়া এলাকার বাস সমস্যা প্রসঙ্গে বিআরটিসির পরিচালক (অ্যাডমিন অ্যান্ড অপারেশন) এস এম ফয়সাল আলম জানান, আসছে ডিসেম্বরে বিআরটিসি ৩০০টি দ্বিতল বাস চালু করতে যাচ্ছে। যেসব এলাকায় বাস সংকট রয়েছে সেসব এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে বাস দেওয়া হবে।সড়কে মেলে না আলোগেন্ডারিয়ার রজনী চৌধুরী রোড, শশীভূষণ চ্যাটার্জি লেন, শরাফতগঞ্জ লেন আর ডিস্টিলারি রোডের বেশির ভাগ সড়কে সড়কবাতি নেই। ফলে সন্ধ্যার পর এখানে হাঁটাচলা কষ্টকর হয়ে পড়ে। সড়কে বাতির অভাবে বাসাবাড়ি থেকে আসা সামান্য আলোয় পথ চলতে হয়। কোথাও আবার একেবারেই ঘুটঘুটে অন্ধকার। সড়কে বেরোলে ছিনতাইকারী আর চোর-ডাকাতের ভয় থাকে। এমন অবস্থায় সড়কগুলোর অকেজো সড়কবাতি মেরামত আর নতুন করে সড়কবাতি লাগানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. নাসির২৮/২ রজনী চৌধুরী রোডগেন্ডারিয়া, ঢাকা। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিসিসি অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা কোনো কথা বলেননি। সংশ্লিষ্ট একজন কর্মী জানালেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অকেজো সড়কবাতি মেরামত করা হয়। আর বরাদ্দ পেলে নতুন বাতি লাগানো হয়। তহবিল স্বল্পতার জন্য তাঁরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় কাজ করেন।