কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মতিঝিলটেলিফোনে অ্যানালগ সেবা!মতিঝিলে দু-তিনটি বাড়ি পরপর টেলিফোনের ভূগর্ভস্থ তারের সঙ্গে যুক্ত হয়েছে খুঁটির কানেকশন বক্স। সেই বক্স থেকে তার টেনে গ্রাহকের বাড়ির টেলিফোনের সঙ্গে যোগ করা হয়েছে। এই খুঁটিগুলোর মাথায় কাকের বাসার মতো তার জড়িয়ে টেলিফোন-ব্যবস্থা টিকে আছে। মতিঝিল এক্সচেঞ্জের টেলিফোন গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। টেলিফোন একবার খারাপ হলে সপ্তাহ খানেক আগে তা চালু হয় না। টিঅ্যান্ডটি বোর্ডের নতুন নাম দেওয়া হয়েছে বিটিসিএল। কিন্তু সেবার মান বাড়েনি। সেবার মান বাড়াতে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।হারুন আর রশীদ৪৮/৩ আর কে মিশন রোড, ঢাকা। এ বিষয়ে বিটিসিএলের পরিচালক (মেইনটেন্যান্স অ্যান্ড অপারেশন) রফিকুল মতিন জানান, বর্তমানে টেলিফোন সংযোগ ভূগর্ভস্থ তারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন পয়েন্ট দ্বারা গ্রাহকদের সংযুক্ত করা হচ্ছে। এসব ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলো অবৈধভাবে বিভিন্ন কেবল টিভি অপারেটররা ব্যবহার করছে। ফলে পয়েন্টগুলোয় তারের জঞ্জাল তৈরি হচ্ছে। শিগগিরই ডিস্ট্রিবিউশন পয়েন্টগুলোকে আধুনিকায়ন করা হবে। তখন বিটিসিএলের সেবার মান যেমন বাড়বে, তেমনি তারের জঞ্জালও দূর হবে। ইংলিশ রোডসড়কে নৈরাজ্যপ্রশাসনের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে ইংলিশ রোডের ছোট পার্কটি আজ পরিত্যক্ত ইট-কংক্রিটের ভাগাড়ে পরিণত হয়েছে। এর একাংশে ‘নগরে নিসর্গ’ নামে একটি সুন্দর স্থাপনা করা হয়েছিল। অথচ অযত্নে এটিও শ্রীহীন হয়ে পড়ছে। এ ছাড়া লোহা-ইস্পাত বহনের কাজে নিয়োজিত পিকআপ ভ্যানের অবৈধ পার্কিং ও ইস্পাতের আসবাবপত্র তৈরির যাবতীয় কাজ ইংলিশ রোডের বিশাল অংশজুড়ে করা হয়ে থাকে। এতে সড়ক হয়ে পড়ছে সংকুচিত। তাই জনসাধারণকে অহেতুক ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকা পড়ে থাকতে হয়। অথচ প্রশাসনের একটু দায়িত্বশীলতাই পারে এই সমস্যার সহজ সমাধান করতে। তাই প্রশাসনের প্রতি আকুল আবেদন, দ্রুত ইংলিশ রোডের পার্ক উন্নয়ন, অবৈধভাবে পার্কিং ও দোকানের কাজকর্ম বন্ধ করা হোক।সিয়ামশিক্ষার্থী, বিবিএ, তৃতীয় ব্যাচ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মুনশী মো. আবুল হাশেম জানান, ইংলিশ রোডের পার্কটির সৌন্দর্যবর্ধনের জন্য একটি বেসরকারি সেবাদানকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা পার্কের একাংশে ‘নগরে নিসর্গ’ নামে একটি স্থাপনা করে। পার্কের বাকি অংশের কাজ তারা না করায় অসচেতন এলাকাবাসী সেখানে রাবিশ ফেলে পাহাড়সমান উঁচু স্তূপ তৈরি করেছে। সম্প্রতি ডিসিসি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে পার্কের বাকি অংশের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। শিগগিরই এই কাজের দরপত্র আহ্বান করা হবে। পার্কটি চালু হলে তখন এর আশপাশের পরিবেশের উন্নয়ন হবে বলে তিনি জানান। সিদ্ধেশ্বরীশব্দদূষণআমি সিদ্ধেশ্বরী এলাকার বাসিন্দা। যতক্ষণ বিদ্যুৎ থাকে স্বস্তিতে থাকি। বিদ্যুৎ চলে গেলেই যত সমস্যার সৃষ্টি হয়। পাশের বাসায় জেনারেটর চালানো হয়। বিদ্যুতের লোডশেডিংয়ের সময় তারা এটি ব্যবহার করে। আর এই জেনারেটরের শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার অবস্থা হয়। ছেলেমেয়েদের পড়াশোনার সমস্যা, সুস্থ মানুষই অসুস্থ হয়ে পড়ে আর অসুস্থদের কী অবস্থা হতে পারে, সহজেই বোঝা যায়। এই জেনারেটরের শব্দ আর দশটা জেনারেটরের থেকেও বেশি। যার ফলে কয়েক তলা উপরে বাসা হওয়ার পরও রেহাই পাচ্ছি না শব্দদূষণ থেকে। দরজা-জানালা বন্ধ রেখেও কাজ হচ্ছে না। এতে শুধু আমারই না, আশপাশের কোনো লোকজনই শব্দের জ্বালায় টিকতে পারছেন না। এ ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকসিদ্ধেশ্বরী[email protected]  সিদ্ধেশ্বরী এলাকার জেনারেটর থেকে উদ্ভূত শব্দদূষণ সম্পর্কে পরিবেশ অধিদপ্তরের (ঢাকা বিভাগীয় কার্যালয়) উপপরিচালক (বাস্তবায়ন) সুকুমার বিশ্বাস জানান, তাঁদের অধিদপ্তরে নাম, ঠিকানাসহ সুস্পষ্ট অভিযোগ করা হলে, পরিদর্শন দল সেখানে গিয়ে শব্দের মাত্রা যন্ত্রের সাহায্যে পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এ ক্ষেত্রে সিদ্ধেশ্বরী এলাকায় যারা জেনারেটরের দ্বারা শব্দদূষণের স্বীকার হচ্ছেন, তাঁদের উচিত পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা। হাজারীবাগপশু জবাইখানা সরানো হোকহাজারীবাগ থানার পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক ও গজমহল ট্যানারি উচ্চবিদ্যালয়ের পাশে একটি পশু জবাইখানা রয়েছে। প্রতিদিন অল্প পরিমাণ পশু জবাই হয়। এই পশুর নাড়িভুঁড়িসহ বিভিন্ন উচ্ছিষ্ট আশপাশে দুর্গন্ধ ছড়ায়। ফলে এখানে অবস্থান করা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া এই পশু জবাইখানাকে ঘিরে মাদক ব্যবসাসহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব পশু জবাইখানাটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক।নাসিরউদ্দিন আহমেদশিক্ষার্থী, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। এ বিষয়ে ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. আজমত আলী জানান, ট্যানারির কারণে এমনিতেই হাজারীবাগ এলাকার পরিবেশ সব সময়ই দূষিত হচ্ছে। পশু জবাইখানার আশপাশের পরিবেশ যতটা না নোংরা তার চেয়ে বেশি নোংরা হচ্ছে ওই এলাকার ট্যানারিগুলোর আশপাশের পরিবেশ। হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প ঢাকার বাইরে স্থাপন করার মাধ্যমেই সম্ভব এলাকার পরিবেশ উন্নয়ন করা। হাজারীবাগের পশু জবাইখানার আশপাশের পরিবেশ যাতে দূষিত না হয় সে ব্যাপারে ডিসিসির পাশাপাশি এলাকার সবাইকে সচেতন হতে হবে বলে তিনি মনে করেন।