কী নাই, কী চাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ছারপোকার উৎপাতঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্বনামধন্য হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। কিন্তু ইদানীং এ হলে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। ছারপোকার কারণে ঘুমানো মুশকিল। বিছানা ছাড়া পড়ার চেয়ার-টেবিলগুলোতেও ছারপোকার উপদ্রব রয়েছে। টিভি রুমের চেয়ারে বসলেও ছারপোকার কামড় খেতে হয়। পত্রিকা রুমের চেয়ার-টেবিলের অবস্থা আরও খারাপ। হলের ক্যানটিনেও একই অবস্থা। তবে ভয়াবহ অবস্থা বিরাজ করছে পড়ার রুমের চেয়ার-টেবিলে। এখানকার চেয়ারে পড়তে বসলেই শুরু হয় ছারপোকার রক্তশোষণ। হলের সর্বত্র ছারপোকার আক্রমণে ছাত্ররা আজ আতঙ্কিত। রক্তপিপাসু ছারপোকার শোষণ থেকে আমরা মুক্তি চাই।ইনতাজ আলীআবাসিক শিক্ষার্থীবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ বাইতুল্লাহ কাদেরী জানান, হলে ছারপোকার উপদ্রব বেড়েছে, এমন অভিযোগ হলের কোনো ছাত্র এখন পর্যন্ত করেনি। এমনিতেই শীতকালে ছারপোকার উপদ্রব অনেকটা কমে যায়। তবুও এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ছারপোকা দমনে হলে ওষুধ ছিটানো হবে বলে তিনি আশ্বাস দেন। লালবাগ কেল্লাদর্শনার্থীরা স্বস্তিতে নেইঢাকা নগরের ঐতিহাসিক একটি স্থাপনার মধ্যে লালবাগ কেল্লা একটি। প্রতিদিন এখানে দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী কেল্লা দেখতে আসেন। গত ২৩ নভেম্বর আমার কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষাসফরে লালবাগ কেল্লা দর্শনে আসি। কেল্লার মূল ফটক থেকে টিকিট কেটে শিক্ষার্থীদের নিয়ে প্রবেশ করি। কেল্লায় বিভিন্ন স্থাপনা দেখতে দেখতে এক শিক্ষার্থীর টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে সেখানে গিয়ে বিপত্তি বাধে। টয়লেট ব্যবহার করার জন্য টাকা চেয়ে বসেন এখানকার এক কর্মী। তাঁর ভাষ্য, টয়লেটটি কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেওয়া। তাঁর কথা শুনে আশ্চর্য হই। জ্ঞান আহরণের প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি। কোথাও এমন পদ্ধতি দেখিনি। এ ছাড়া কেল্লার ভেতরে বিচরণকারী কিছুসংখ্যক নারী-পুরুষ দর্শনার্থীকে দেখা গেল আপত্তিকর ও অশোভন আচরণ করতে। বিষয়টি দৃষ্টিকটু ও বিব্রতকর। এ বিষয়টি সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।ইকবাল খানশিক্ষকবীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেলস কলেজ। এ বিষয়ে লালবাগ কেল্লার গাইড লেকচারার মশিউর রহমান জানান, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কেল্লারভেতরের টয়লেটগুলো ইজারা দেওয়া হয়েছে। তাই টয়লেট ব্যবহার করতে টাকা দিতে হবে। এক্ষেত্রে তাঁদের কিছু করার নেই।কেল্লার ভেতরে কিছুসংখ্যক দর্শনার্থীর আপত্তিকর ও অশোভন আচরণের প্রতিকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, লোকবল-সংকটের কারণে কেল্লার ভেতর নিয়মিত টহলের ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না। এই সুযোগটাকেই কাজে লাগান এখানে বেড়াতে আসা মূল্যবোধহীন কিছু দর্শনার্থী। কেল্লার দর্শনার্থীদেরও এ ব্যাপারে সচেতন ও সংযত আচরণ করার জন্য তিনি আহ্বান জানান। বেড়িবাঁধ সড়কবেদখলহাজারীবাগ কোম্পানিঘাট থেকে মোহাম্মদপুর পর্যন্ত বেড়িবাঁধের সড়কটি একশ্রেণীর ব্যবসায়ী দখল করে চলছেন। সড়কের কোথাও শুকানো হয় মাছের খাবার। এতে সড়কের উভয় পাশের চওড়া কমে যায়। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করতে হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব সড়কটি দখলমুক্ত করা হোক।নাসির উদ্দিন আহমেদহাজারীবাগ। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী পরিচালক মনির হোসেন পাঠান জানান, বেড়িবাঁধের মূল সড়ক সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত নয়। বেড়িবাঁধের মূল সড়ক, বাঁধের দুই পাশের খালি জায়গা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। তাই সড়ক ও জনপথ অধিদপ্তর বেড়িবাঁধের দুই পাশের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারছে না। তিনি আও জানান, পানি উন্নয়ন বোর্ড যাতে বেড়িবাঁধের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, এ জন্য একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত তারা কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি। ভূঁইয়াপাড়া, খিলগাঁওমাদক ব্যবসা বন্ধ হবে কবে?খিলগাঁও থানার ভূঁইয়াপাড়া এলাকাটি এমনিতেই অনুন্নত ও অবহেলিত এলাকা। এর ওপর এখানে গড়ে উঠছে মাদকের আড্ডাখানাও। ভূঁইয়াপাড়ার মিনারা মসজিদের ঠিক উল্টোদিকের গলিটিতে মাদক-বাণিজ্য চলছে অবাধে। গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, দেশি মদসহ সব ধরনের নেশা সামগ্রী পাওয়া যায় সেখানে। মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে বানায় গাঁজার পুরিয়া। সন্ধ্যার সময় এখানে মাদকসেবীদের আড্ডা বসে। এ সময় ওই গলি দিয়ে চলাচল করা বিপজ্জনক। একাধিকবার মাদকসেবীদের হাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পথচারীরা। এ অবস্থায় মাদক ব্যবসা বন্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জালাল আহমেদ ভূঁইয়াপাড়া, খিলগাঁও।[email protected] এ প্রসঙ্গে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিনি খিলগাঁও থানায় দায়িত্ব নেওয়ার পর মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তার করতে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।