কী নাই, কী চাই
গুলিস্তান-সদরঘাটসড়কে যানজটরাজধানী ঢাকার ব্যস্ততম সড়কগুলোর একটি হচ্ছে গুলিস্তান থেকে সদরঘাটগামী এ সড়ক। ঢাকা নদীবন্দর, সিএমএম কোর্ট, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; কবি নজরুল সরকারি কলেজসহ নানা গুরুত্বপর্ণ প্রতিষ্ঠান এ অঞ্চলে অবস্থিত। ফলে প্রতিদিন হাজার হাজার লোককে এ পথে চলাচল করতে হয়। কিন্তু সম্প্রতি এ সড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। ২০-২৫ মিনিটের এ রাস্তা পাড়ি দিতে জনসাধারণকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। ক্রমাগত ফুটপাত ও রাস্তা দখলের কারণে দিন দিন এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। এ সড়কে যানজট নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. কামরুল হাসানঅনার্স (দ্বিতীয় বর্ষ)হিসাববিজ্ঞান বিভাগকবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। এ প্রসঙ্গে ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহেদুল আলম জানান, গুলিস্তান থেকে সদরঘাটগামী সড়কে যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য বাহাদুরশাহ পার্কসংলগ্ন সড়কে যানবাহন চলাচল একমুখী করা হয়েছে। এতে করে সদরঘাট ও এর আশপাশের এলাকায় যানজট কিছুটা হলেও কমবে। ভবিষ্যতে এ ধরনের আরও পদক্ষেপ গ্রহণ করা হবে। মিরপুর ৬দেখার কেউ নেইপল্লবী থানার অন্তর্গত মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের ৭ নম্বর রোড থেকে ১০ নম্বর রোডের মধ্যে বেশ কয়েকটি টং দোকান আছে। এসব দোকানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচা। দু-একটি দোকানের অবস্থা অতি ভয়াবহ। এখানকার অধিকাংশ ক্রেতাই বহিরাগত। সম্প্রতি কিছু স্থানীয় উঠতি মাস্তান এদের সহায়তা করছে। এদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না। এখনই এদের উচ্ছেদ না করা হলে অতি শিগগির এখানকার পরিবেশ ভয়ংকর রূপ ধারণ করবে। এদের উচ্ছেদ করার ব্যাপারে পল্লবী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকব্লক সি, সেকশন ৬, মিরপুরঢাকা-১২১৬। এ প্রসঙ্গে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন জানান, বিষয়টি তাঁদের অবহিত করা হয়েছে। সে জায়গায় নজরদারি করা হচ্ছে। সন্দেহজনক কিছু হলেই ব্যবস্থা নেওয়া হবে। হাজারীবাগটেলিটকের নেটওয়ার্ক চাইহাজারীবাগে টেলিটকের নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক না থাকার কারণে এ এলাকার মানুষ টেলিটক সিম ব্যবহার থেকে বিরত থাকছে। তা ছাড়া টেলিটকের কাস্টমার কেয়ার নেই বললেই চলে। গ্রাহকেরা প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন না। ইন্টারনেট ব্যবহার থেকে দূরে সরে যাচ্ছেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যত দ্রুত সম্ভব এ এলাকায় টেলিটকের নেটওয়ার্ক স্থাপন করা হোক।ওয়াসি ইবনে আমিনশিক্ষার্থী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজহাজারীবাগ, ঢাকা। এ বিষয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (সিস্টেম ইঞ্জিনিয়ারিং ও প্রকল্প পরিচালক ফেইজ-২) শাহ আলম বলেন, ‘ঢাকা শহরে অনেক জায়গায় আমাদের নেটওয়ার্কিং দুর্বলতা রয়েছে। এসব জায়গা চিহ্নিত করে এক্সচেঞ্জ বসানোর কাজ চলছে। দু-এক মাসের মধ্যে নেটওয়ার্ক সমস্যা থাকবে না।’