কী নাই, কী চাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ক্যাম্পাসে চালকদের পরীক্ষা!ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় বহিরাগতরা এসে মোটরসাইকেল নিয়ে রীতিমতো রেসিং প্রতিযোগিতায় মেতে ওঠে। বিশেষ করে ফুলার রোড রেসিংয়ের জন্য তরুণদের কাছে প্রিয় সড়ক। তাঁরা অধিকাংশই স্কুল-কলেজপড়ুয়া এবং তাঁদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো দেখে মনে হয়, তাঁরা যেন বিশ্ব রেসিং প্রতিযোগিতায় অংশ নেবে। এভাবে চালানোর কারণে ক্যাম্পাসে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ কারণে তারা রেসিং করার সাহস পায়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।আরিফ হাসানইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, ‘দ্রুতগতিতে যাতে কেউ মোটরসাইকেল চালাতে না পারে, সে জন্য ফুলার রোডে স্পিডব্রেকার বসানো হয়েছে। এ ছাড়া আমাদের মোবাইল টিম দেখামাত্র এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আর প্রশিক্ষণার্থী চালকদের ক্যাম্পাসে পেলেও ব্যবস্থা নেওয়া হবে।’ কারওয়ান বাজার হোটেলে অসামাজিক পরিবেশআমার আত্মীয়স্বজন কেউ ঢাকায় থাকে না। গত বিশ্বকাপের সময় একটা জরুরি কাজে ঢাকায় আসি। তখন একটি পত্রিকায় খেলার কুপন জমা দেওয়ার জন্য কারওয়ান বাজারে যাই। তারপর সন্ধ্যা হলে একটি আবাসিক হোটেলে রাত কাটাই। কিন্তু ভাবলাম, যেখানে কয়েকটি পত্রিকার অফিস, সেখানে বা এর আশপাশের আবাসিক হোটেলগুলোয় চলে অসামাজিক কার্যকলাপ। কয়েকটি হোটেলের সামনে দালালদের আনাগোনা। তারা আমাকে বলে, ‘মামা আসেন, ভালো কিছু আছে।’ এসব হোটেলে থাকার কোনো পরিবেশ নেই। এগুলো কি থানার পুলিশ দেখে না? এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।অমিতকুষ্টিয়া। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তাঁরা এসব হোটেলে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। গ্রেপ্তার করা অপরাধীরা সাজা ভোগের পরও অসামাজিক কার্যকলাপে জড়ায়। খুব শিগগির এসব হোটেলমালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মুগদাপাড়াপানির পাম্প বন্ধমুগদাপাড়ায় পি ডি বি কোয়ার্টারসংলগ্ন একটি পানির পাম্প ছিল। এ পাম্প থেকে প্রতিদিন হাজারো মানুষ পানি সংগ্রহ করত। এখন হঠাৎ করে এই পাম্প বন্ধ আছে দুই মাস। এখন ওয়াসার পানি সংগ্রহ করা হয়, যাতে প্রচুর পরিমাণ দুর্গন্ধ পাওয়া যায়।হাসেমমুগদাপাড়া, ঢাকা। এ প্রসঙ্গে ওয়াসার মডস জোন-১-এর অভিযোগকেন্দ্রের ওয়্যারলেস অপারেটর শাহজাহান দাবি করেন, মুগদাপাড়ায় ওয়াসার সবগুলো পানির পাম্প সচল রয়েছে। ফরিদাবাদ ও গেন্ডারিয়াছিনতাইকারীদের দৌরাত্ম্যপুরান ঢাকার ফরিদাবাদ ও গেন্ডারিয়া এলাকায় রাতে এবং খুব ভোরে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ইদানীং ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গেন্ডারিয়ার লোহারপুল থেকে ফরিদাবাদ স্কুল ও মাদ্রাসার সামনে এবং আইজি গেট পর্যন্ত সন্ধ্যার পর ছিনতাইয়ের ঘটনা ঘটে। গেন্ডারিয়া ও শ্যামপুর থানার পুলিশের টহল এলাকাগুলোয় রাতে খুব একটা চোখে পড়ে না। ফলে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এসব বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।সাব্বির চৌধুরীগেন্ডারিয়া, ঢাকা-১২০৪। এ বিষয়ে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক কালাম দাবি করেন, ফরিদাবাদে রাতে পুলিশের নিয়মিত টহল রয়েছে। তিনি আরও জানান, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকায় টহল আরও জোরদার করা হবে। গজমহল, হাজারীবাগবায়ুদূষণ বন্ধ করা হোকহাজারীবাগের বেড়িবাঁধ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ পর্যন্ত সড়কের পূর্ব ও পশ্চিম পাশে একশ্রেণীর অসাধু ব্যক্তি শুকনো চামড়া জ্বালানি হিসেবে ব্যবহার করে আশপাশের পরিবেশ দূষিত করছে। এই বায়ুদূষণের কারণে স্থানীয় বসবাসকারীরা নানা ধরনের শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিবার এই দূষণ বন্ধ হবে বলেও হচ্ছে না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বায়ুদূষণ বন্ধ করুন।আল-আরমিনস্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাবুবাজার। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (বাস্তবায়ন) সুকুমার বিশ্বাস জানান, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।