কী নাই, কী চাই
টেকনিক্যাল মোড়ফুটওভারব্রিজ চাইঢাকায় অনেক জায়গা রয়েছে, যেখানে ফুটওভারব্রিজ না থাকলেও তেমন সমস্যা ছিল না। তাতে বিশেষ মুহূর্তে দু-চারজন পথচারীকে ফুটওভারব্রিজ দিয়ে পারাপার হতে দেখা যায়। বেশির ভাগ সময় ফুটওভারব্রিজ অযথা পড়ে থাকে। কিন্তু অত্যন্ত জনবহুল স্থান টেকনিক্যাল মোড়। যেখানে তিনটি সড়ক এসে মিলিত হয়েছে। এর পাশেই রয়েছে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, সরকারি বাঙলা কলেজ, হাসপাতাল, গ্যাস ফিলিং স্টেশন ও বেশ কিছু পোশাকশিল্প কারখানা। এ কারণে এখানে সর্বদাই চলাচল করে হাজারো মানুষ। কিন্তু এখানে ফুটওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ঝাঁপ দিয়ে লোকজন রাস্তা পারাপার হয়।কর্তৃপক্ষের কাছে আবেদন, টেকনিক্যাল মোড়ে একটি ফুটওভারব্রিজ স্থাপন করে জনগণের চলার পথ সহজ ও মৃত্যুঝুঁকি হ্রাস করা হোক।মো. ওবায়দুল্লাহসরকারি বাঙলা কলেজ, ঢাকা। এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘পাশেই কেস প্রজেক্টের আওতায় একটা ফুটওভারব্রিজ নির্মাণ হচ্ছে। এর বাইরে টেকনিক্যাল মোড়ে ওভারব্রিজ নির্মাণের কোনো পরিকল্পনা আপাতত নেই।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ক্যাম্পাসের চারদিকে দূষণ!দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ হওয়া দরকার যথাযথ মানসম্মত। কিন্তু দেখা যায়, ক্যাম্পাসের সুন্দর পরিবেশ নির্দিষ্ট কিছু কারণে দূষণীয় হয়ে পড়ছে। যেমন বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাতগুলোতে এমন কিছু দোকান গড়ে তোলা হয়েছে, যা রাস্তা চলাচলে বিঘ্ন ঘটায়। ফুটপাতের কিছু জায়গাকে উদ্বাস্তু লোকজন স্থায়ী টয়লেট হিসেবে ব্যবহার করে। এর ফলে পরিবেশ দূষিত হয়। ফুটপাতগুলোতে কিছু উন্মাদ উলঙ্গ ও অর্ধউলঙ্গ অবস্থায় পড়ে থাকে, যার জন্য ছাত্রছাত্রীদের চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এসব সমস্যা সমাধান করে বিশ্ববিদ্যালয় এলাকার সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।নাম প্রকাশে অনিচ্ছুকশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বলেন, ‘পাগলের সংখ্যা আগের থেকে অনেক কম। এখন যে কয়জন আছে, তারা বিভিন্নভাবে ক্যাম্পাসে প্রবেশ করছে। আমরা চেষ্টা করছি পাগলেরা ক্যাম্পাসের ভেতর যেন ঢুকতে না পারে। এ ছাড়া ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ থেমে নেই।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়পোস্টারমুক্ত দেয়াল চাইজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢুকলেই শুধু ব্যানার ও দেয়ালে দেয়ালে টাঙানো পোস্টার চোখে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ’ এই নোটিশ দেয়। কিন্তু এতে কাজ হয়নি। কর্তৃপক্ষের কাছে আবেদন, পোস্টার না লাগানো নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেয়াল থেকে পোস্টার তুলে ফেলার ব্যবস্থা নিলে বিশ্ববিদ্যালয়ের বাহ্যিক সৌন্দর্য পুনরায় ফিরে আসবে।শোভন সাহাপদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ছোট। তাঁরা সব সময়ই চেষ্টা করছেন, ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে। এ জন্য বিভিন্ন সময় দেয়ালে লাগানো পোস্টার তুলে ফেলা হয়। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে আরও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। তাঁতীবাজারফুটপাত নাকি মরণফাঁদ!তাঁতীবাজার থেকে গুলিস্তান যাওয়ার পথে ফুটপাতের দুই পাশ ঘেঁষে রয়েছে রড ও ইস্পাতের দোকান। এ ফুটপাত দিয়ে চলার সময় এতই ভয় লাগে যে মনে হয়, এটা ফুটপাত নয়, মরণফাঁদ। ফুটপাতের ওপর রাখা হয় রড ও ইস্পাত। আবার রড ও ইস্পাত আনা-নেওয়ার কারণে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে না।তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এর সমাধান চাইছি।গোলাম রাব্বী টিপুইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বলেন, ‘আমরা প্রায়ই ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালাই, জরিমানা করি। আমরা চলে এলে আবারও এসব রাখা হয়। তার পরও ফুটপাত হাঁটার উপযোগী করতে যথাসাধ্য চেষ্টা করা হবে।’