কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশকোনাবেওয়ারিশ কুকুরের উৎপাতনগরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখান দিয়ে দেশ-বিদেশের অনেক মানুষ ঢাকা শহরে ঢোকেন। এর ঠিক কাছেই আশকোনায় আমরা বেওয়ারিশ কুকুরের যন্ত্রণার মধ্যে আছি। কুকুরগুলো কখন, কাকে কামড়ে দেয়, তার কোনো হিসাব নেই। এগুলো আশকোনা থেকে বিমানবন্দর সড়কে গিয়ে কোনো বিদেশিকে যদি কামড়ে দেয়, তবে তা নগরবাসীর জন্য লজ্জার ঘটনা। তাই বেওয়ারিশ কুকুর নিধনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।শাহীনুর আলমআশকোনা, ঢাকা। এ বিষয়ে ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী জানান, বেওয়ারিশ কুকুর নিধনের জন্য ডিসিসির কাছে লিখিত অভিযোগ করতে হবে। পূর্ণ ঠিকানাসহ চিঠি পাঠালেও হবে। অভিযোগ হাতে পাওয়ার পর ডিসিসি থেকে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান চালানো হয়। এ ছাড়া ৯৫৫৭১৮৬-৭, এক্স. ১৬৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।বেড়িবাঁধ সড়কবৃক্ষরোপণ করা হোকলালবাগ কেল্লা মোড় বেড়িবাঁধ থেকে রায়েরবাজার বুদ্ধিজীবী সেতু পর্যন্ত কোনো বৃক্ষরোপণ করা হয়নি প্রায় ১৫ বছর। তাই এই বাঁধে বৃক্ষরোপণ করা প্রয়োজন। কর্তৃপক্ষের কাছে আবেদন, বেড়িবাঁধে বৃক্ষরোপণে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।বাবুল চৌধুরীলালবাগ, ঢাকা। লালবাগ কেল্লা মোড় থেকে রায়েরবাজার বুদ্ধিজীবী সেতু পর্যন্ত বেড়িবাঁধ সড়কে বৃক্ষরোপণের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মনির হোসেন পাঠান বলেন, ‘বেড়িবাঁধ সড়কটির বর্তমানে দুই লেন রয়েছে। আগামী অর্থবছরে সড়কটি চার লেনে রূপান্তরের কাজ শুরু হবে। যেহেতু সড়কটির চওড়া বেড়ে যাবে, তাই এখনো কোনো গাছ লাগানো হয়নি। চার লেনের কাজ শেষ হলে পুরো সড়কে বৃক্ষরোপণ করা হবে।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ফটক বন্ধ কেন?গ্রীষ্মের ছুটির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৪ জুন ক্লাস শুরু হয়। বন্ধের আগে বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটকই খোলা ছিল। কিন্তু ক্লাস শুরুর পর প্রথম কয়েক দিন শুধু প্রধান ফটক খোলা ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের পেছনে অগ্রণী ব্যাংকের শাখা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই ব্যাংকে পরীক্ষার ফিসহ বেতন জমা দিতে হয়। ফলে পেছনের ফটক (গেট-৩) বন্ধ থাকলে শিক্ষার্থীদের অনেক ঘুরে ব্যাংকে যেতে হয়। যেখানে ব্যাংকে যেতে দুই মিনিট সময় লাগে, মূল ফটক দিয়ে গেলে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের ফটক (গেট-২) বন্ধ থাকায় বাংলাবাজার যেতে শিক্ষার্থীদের বেশ খানিকটা ঘুরতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ, ক্লাস চলার সময় তিনটি ফটকই যাতে খোলা রাখা হয়।শোভন সাহাশিক্ষার্থীপদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটকই খোলা হবে কি না জানতে চাইলে প্রক্টর অশোক কুমার সাহা বলেন, ‘সাধারণত তিনটি ফটক সব সময় খোলা থাকে। তবে পরিস্থিতির ওপর ভিত্তি করে মাঝেমধ্যে প্রধান ফটক ছাড়া অন্য দুটি বন্ধ করে দেওয়া হয়।’ তিনি জানান, ক্যাম্পাসে কোনো গন্ডগোল হলে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফটক দুটি বন্ধ করা হয়। তবে তা স্থায়ী কোনো বিষয় নয়। অন্যান্য সময় তিনটি ফটকই খোলা থাকে।কল্যাণপুররাস্তায় ডাস্টবিনকল্যাণপুর নতুন বাজারের কাছে ব্যস্ত একটি সড়কের পাশে ডিসিসির ডাস্টবিন রাখা হয়েছে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোক চলাচল করে। এই সড়ক দিয়েই সরকারি বাঙলা কলেজ ও মডেল একাডেমি নামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে যান শিক্ষার্থীরা। ডাস্টবিন থেকে উৎপন্ন দুর্গন্ধে সবাই অতিষ্ঠ। নাকে রুমাল চেপেও এর থেকে মুক্তি পাওয়া যায় না। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে দ্রুত ডাস্টবিন অন্য জায়গায় সরানো হোক।জাহিদ হোসেনশিক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ,সরকারি বাঙলা কলেজ। ডাস্টবিন সরানো প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৭-এর পরিচ্ছন্ন কর্মকর্তা আনিসুল হক বলেন, ‘ডাস্টবিন সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাবতলী যাওয়ার সড়কে মোহনা পাম্পের পশ্চিম পাশে ডাস্টবিন স্থানান্তর করা হবে। বর্তমানে সেখানে কাজ চলছে, কাজ শেষ হলেই ডাস্টবিন সরানো হবে।’