কী নাই, কী চাই
ঢাকা বিশ্ববিদ্যালয়দূষণের কবলে ক্যাম্পাসঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য আমাদের সব সময় শাহবাগ থেকে টিএসসির মোড় পর্যন্ত রাস্তার পাশের ফুটপাতটি ব্যবহার করতে হয়। দুর্ভাগ্যের বিষয়, রাস্তার দুই পাশে যে ফুটপাত রয়েছে, এর আশপাশের নানা জায়গায় যত্রতত্র মলমূত্র ত্যাগ করছে বসবাসকারী উদ্বাস্তু ও সাধারণ পথচারীরা। ফলে ফুটপাতগুলো যেমন দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে, সেই সঙ্গে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা শিক্ষার্থীদের জন্য অসহনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাধ্য হচ্ছেন ফুটপাত ছেড়ে রাস্তায় চলাচল করতে। ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বাড়ছে প্রতিদিনই। এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ফুটপাতে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।অন্তিক সরকার, শিক্ষার্থীজগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে বসবাসরত ভাসমান মানুষগুলোর জন্যই ফুটপাতের এই হাল বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান। ফুটপাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি দূষণের স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফুটপাতে থাকা ভাসমান মানুষ উচ্ছেদের জন্য ঢাকা সিটি করপোরেশন ও পুলিশ কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গেন্ডারিয়ামিরপুর পর্যন্ত বাস চাইপুরান ঢাকার গেন্ডারিয়া (লোহারপুল) থেকে মিরপুর রুটে বাস সার্ভিস চালু করার জন্য এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। উল্লেখ্য, পুরান ঢাকার এ এলাকায় প্রায় ১০ লাখ থেকে ১৫ লাখ লোকের বসবাস। অফিসগামী, স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, গৃহিণী, শিক্ষক-শিক্ষিকা—সবার জন্য ওই রুটে যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালু করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।মাহবুব উদ্দিন চৌধুরী১৭ ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।পুরান ঢাকার জনবহুল এলাকা গেন্ডারিয়া থেকে মিরপুর রুটে কোনো বাস নামানোর পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে বিআরটিএর সহকারী প্রকৌশলী (ইঞ্জি.) মো. মহসীন হোসেন বলেন, ঢাকার রুটসংখ্যার পুনর্বিন্যাসবিষয়ক একটি সিদ্ধান্ত কয়েক মাসের মধ্যে নেওয়া হতে পারে। সায়েদাবাদ থেকে যে বাসগুলো এখন মতিঝিল হয়ে ফেরে, সেখানকার কিছু বাস রাজধানী সুপার মার্কেটের পাশ দিয়ে ঢুকে গেন্ডারিয়া হয়ে আসতে পারে। এ ছাড়া বাসরুটের যাবতীয় সিদ্ধান্ত পরিবহনমালিকদের আবেদনের ভিত্তিতে নেওয়া হয় বলেও জানালেন তিনি।বিআরটিসির নতুন বাস কেনা হচ্ছে। নতুন এই বাসগুলোর মধ্যে কয়েকটি গেন্ডারিয়া-মিরপুর রুটে চালানো হবে কি না, জানতে চাইলে বিআরটিসির পরিচালক (প্রশা. ও অপা.) এস এম ফয়সল আলম বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোন রুটে নতুন বাস নামাব, সেই সিদ্ধান্ত নিইনি। আর গেন্ডারিয়ার এলাকাবাসী যদি আমাদের কাছে আবেদন করে, তাহলে আমরা বাস নামানোর বিষয়টি বিবেচনা করে দেখতে পারি।’ হাজারীবাগম্যানহোলগুলো পরিষ্কার করা হোকহাজারীবাগ মনেশ্বর রোডের আলমদীনা জামে মসজিদ থেকে বিডিআরের ৫ নম্বর গেট পর্যন্ত একটি ম্যানহোল ছাড়া (বিউটি পারলারের সামনে) বাকি সব কটি বন্ধ হয়ে আছে। গত চার থেকে পাঁচ মাস রাস্তায় পানি থাকায় এগুলো বন্ধ হয়ে যায়। এখন সব নোংরা পানি পূর্বে আলমদীনা মসজিদ, পশ্চিমে বটতলা ও গলির সব পানি এই একটিমাত্র ম্যানহোল দিয়ে প্রবাহিত হয়। এতে খুব ধীরগতিতে পানি সরে। নতুন রাস্তা উঁচু হওয়ায় এখন বৃষ্টি হলে বাড়িতে পানি ঢোকে।ট্যানারির পানি যাতে পূর্ব দিকে আসতে না পারে, সে জন্য বটতলার কাছে বস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। বর্তমানে বস্তা সরিয়ে ফেলায় ট্যানারির পানি পূর্ব দিকের নালা দিয়ে প্রবাহিত হয়। রাস্তার মাঝখানের ম্যানহোলটি বন্ধ হয়ে গেলে ট্যানারির পানি পূর্ব দিকে চলে এসে প্লাবনের সৃষ্টি করতে পারে। তাই আগের মতো ট্যানারির পানি অন্য নালা দিয়ে প্রবাহিত করানো হোক।ম ইসলামমনেশ্বর রোড, হাজারীবাগ, ঢাকা। ম্যানহোলগুলো পরিষ্কার করে সেগুলোর মধ্য দিয়ে পানি চলাচল অবাধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান।