কী নাই, কী চাই
শাহজাহানপুরআনন্দমেলার নামে অশ্লীলতাশাহজাহানপুর ঝিল মসজিদের দেয়ালঘেঁষে বসেছে আনন্দমেলা নামে অনুষ্ঠানের আসর। পুতুলনাচ আর সার্কাসের নামে মেলায় প্রতিদিন চলছে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপ। এ ছাড়া বসছে জুয়ার আসর। নিষিদ্ধ মাদকও বিক্রি হচ্ছে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত ১২টা পর্যন্ত আনন্দমেলায় উচ্চ শব্দের মাইক ও মাইক্রোফোন বাজানো হচ্ছে। শব্দদূষণের কবলে পড়ে অসুস্থ-সুস্থ সবাইকে ভুগতে হচ্ছে। গভীর রাত পর্যন্ত মেলার হল্লাচিল্লায় ঘুমোতে পারছে না আশপাশের বাড়ির লোকজন। অসামাজিক এই মেলা বন্ধে মসজিদ কমিটি ডিএমপিতে অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। এরপর আয়োজকেরা মেলার নাম পাল্টে রেখেছে, ‘বাংলাদেশ প্রতিবন্ধী আর্থিক সহায়তা আনন্দমেলা’। তবে এটা যে লোকদেখানো তা সবাই বুঝতে পারছে। প্রতিবন্ধীদের সাহায্যের নামে অশ্লীল কার্যকলাপ কি গ্রহণযোগ্য? ডিএমপি এলাকাবাসীর ভোগান্তি কমাতে উদ্যোগী হবে বলে আশা করি।নাম প্রকাশে অনিচ্ছুকশাহজাহানপুর ঝিল মসজিদ এলাকা এ বিষয়ে ৭ অক্টোবর যোগাযোগ করা হলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান জানান, কয়েক দিন আগে তাঁরা আনন্দমেলার আসর ভেঙে দিয়েছেন। আবার এই আসর বসে কি না তা দেখতে ৬ অক্টোবর রাতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। এলাকাবাসীর পরিবেশ রক্ষায় ভবিষ্যতে যাতে এমন আসর না বসে, সেদিকেও তাঁরা নজর দেবেন বলে তিনি জানান। জিপিও, ঢাকাপোস্টকার্ড নেই?ঢাকা জিপিও থেকে পোস্টকার্ড কিনতে গিয়ে পাইনি। কাউন্ডার থেকে বলা হয়, ‘সাপ্লাই নেই।’ ঢাকা জিপিওর মতো প্রতিষ্ঠানে পোস্টকার্ড কেন সব সময় পাওয়া যাবে না?আজম খানমিরপুর, ঢাকা এ বিষয়ে বাংলাদেশ ডাক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) আবদুল্লাহ আল মাহবুবুর রশীদ বলেন, ‘এখন পোস্টকার্ডের চাহিদা খুব কম। কিন্তু আমাদের কাছে অনেক পোস্টকার্ড মজুদ আছে। তাই পোস্টকার্ড না থাকার কোনো কারণ নেই। তবু খোঁজ নিয়ে দেখব, পোস্টকার্ড সাপ্লাই না থাকার কথা কেন বলা হয়।’