কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সোনালী ব্যাংককর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারযেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী সোনালী ব্যাংক থেকে অবসর ভাতা পান, তাঁদের সঙ্গে বেশ কয়েকটি শাখায় যথাযথ ভালো ব্যবহার করা হয় না। এসব কর্মকর্তা-কর্মচারী নিশ্চয়ই ভালো ব্যবহার, দ্রুত ভাতা প্রাপ্তি ও যথাযথ সম্মান আশা করেন। সোনালী ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিনীত অনুরোধ, এই বয়স্ক লোকদের সঙ্গে যথাযথ ভালো ব্যবহার করুন। তাঁরা সরকারপ্রদত্ত অবসর ভাতা চান, কারও করুণা চান না।আবদুল আলী মিঞালালমাটিয়া, ঢাকা এ বিষয়ে যোগাযোগ করা হলে সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশন) জলীল উদ্দিন বলেন, ‘আমরা কর্মকর্তা-কর্মচারীদের সব সময় বোঝাই, তাঁরা যাতে গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করেন। এ ক্ষেত্রে যাঁরা অবসরভাতা তুলতে আসেন, তাঁদের সম্মান করতে বলা হয়। সবাইকে বোঝানো হয়, আমরাও তো একসময় অবসরে যাব। এ ছাড়া আমাদের স্টাফ কলেজে ট্রেনিংয়ের সময় সবাইকে বলা হয়, তাঁরা যাতে গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করেন। এর পরও যদি কারও বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া যায়, তবে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি।’ যাত্রাবাড়ী, কুতুবখালীদূষণমুক্ত করা হোক খালআমরা যাত্রাবাড়ী থানার কুতুবখালীতে বাস করি। আমাদের এখানে নোংরা-ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছোট্ট একটি খাল আছে। বর্ষা মৌসুমে খালের দুই কিনারা ময়লা-নোংরা পানিতে ডুবে যায়। এ পানির গন্ধ যেমন বিষাক্ত, তেমনি এ পানি গায়ে লাগলে নানা ধরনের চর্মরোগ হয়। তাই প্রথম আলোর মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে অতি শিগগির কর্তৃপক্ষ এ সমস্যা সমাধান করে আমাদের উপকৃত করে।বাঁধনসরকারি সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।ফোন: ০১৭২১৪৫০২৪৫ দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ঢাকা বিভাগ-১) নির্বাহী প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ বলেন, গত অর্থবছরে কুতুবখালী খালের বর্জ্য অপসারণে কাজ করা হয়েছে। কিন্তু নিয়মিত পরিচ্ছন্নতা কাজের জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনো জনবল নেই। তবে চলতি অর্থবছরে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে কুতুবখালী খাল উন্নয়ন ও সংস্কারে বড় আকারের কাজ করা হবে।