কী নাই, কী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 মকিমবাজার, বংশাল রাস্তার ওপর দোকানআমরা বংশালে মকিমবাজার মসজিদের সামনের রাস্তার গলিতে বাস করি। কিন্তু বেশ কিছুদিন ধরে এখানে রাস্তার ওপর মোটরসাইকেল সারানোর দোকান ও চায়ের টং দোকান থাকায় পথচারীদের হাঁটাচলা বা রিকশা-গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।যখন রিকশা-গাড়ি যায়, তখন এসব টং ও মোটরসাইকেল সরিয়ে তারপর যেতে হয়। এসব টং দোকানে ফেনসিডিলসহ অনেক নেশার উপকরণ পাওয়া যায়। স্কুল-কলেজের মেয়েরা রাস্তা দিয়ে যেতে পারে না। বখাটে ছেলেরা আড্ডা দেয়। এখানে অনেক বাড়ি দখল করে মানুষের বসবাস। খোঁজ নিলে জানা যাবে, এই বাড়িগুলোর দলিল নেই। এসব বাড়ির সামনেই এ ব্যবসা চলছে।মোটরসাইকেল সারানোর দোকান ও টং দোকানগুলো ছুটির দিনসহ সকাল সাড়ে আটটা থেকে রাত ১১-১২ পর্যন্ত খোলা রাখা হয়। মোটরসাইকেল সারানোর শব্দে ও ধোঁয়ায় ছেলেমেয়েদের পড়ালেখাসহ অসুস্থ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। তাই আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী এ প্রসঙ্গে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘রাস্তার ওপর থেকে দোকান উচ্ছেদে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। মকিমবাজারের গলি থেকে দোকান উচ্ছেদেও ব্যবস্থা নেওয়া হবে। তবে উচ্ছেদ করার পর আবারও দোকান বসে যায়। এ জন্য ম্যাজিস্ট্রেট নিয়ে উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অবৈধ দোকানিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়।’ বাবুবাজার-গাবতলী বেড়িবাঁধ সড়কযাত্রীছাউনি চাইঢাকার বাবুবাজার সেতু থেকে আমিনবাজার সেতু পর্যন্ত রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। এ পথে যাত্রীরা বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে। কিন্তু কোনো টিকিট কাউন্টারের কাছে যাত্রীছাউনি নেই। এতে যাত্রীদের রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বাসের জন্য অপেক্ষা করতে হয়। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, এখানে প্রতিটি কাউন্টারে একটি করে যাত্রীছাউনি তৈরি করা হোক।মো. নাসির উদ্দিন আহমেদশিক্ষার্থী, শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ।[email protected] এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (সওজ) মনির হোসেন পাঠান জানান, বাবুবাজার থেকে গাবতলী পর্যন্ত বেড়িবাঁধ সড়ক চার লেন করার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে জমা আছে। এ প্রস্তাবে যাত্রীছাউনির জন্য নির্দিষ্ট স্থান রাখা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বেড়িবাঁধ সড়কে যাত্রীছাউনি হবে।আপনিও জানান নাগরিক সমস্যার কথাপ্রিয় পাঠক, আপনি নগরের যে প্রান্তেই থাকুন না কেন, জানান আপনার এলাকার ছোট-বড় নাগরিক সমস্যার কথা। কাগজের এক পিঠে লিখে পাঠান আমাদের কাছে। ছবিও তুলে পাঠাতে পারেন। সমস্যা সমাধানে আপনার হয়ে আমরাই যোগাযোগ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।লেখা পাঠানোর মাধ্যম যদি চিঠি হয়, তবে খামের ওপর লিখুন ‘ঢাকায় থাকি, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’। ই-মেইলেও ([email protected], [email protected]) লেখা ও ছবি পাঠাতে পারেন। সমস্যার কথা ঢাকায় থাকি বিভাগে টেলিফোন করেও জানাতে পারেন।