কীভাবে নেবেন আইনের আশ্রয়
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধের দণ্ডের বিধান রাখা হয়েছে। যেমন, পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুদ করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, ওজনে কারচুপি, পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজফিতায় কারচুপি, পণ্যের নকল প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবহেলা, মিথ্যা হয়রানিমূলক মামলা করা ইত্যাদি কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং অপরাধভেদে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। উল্লেখ্য, এখানে কারাদণ্ডের পরিমাণ অনূর্ধ্ব তিন বছর এবং অনধিক দুই লাখ টাকার জরিমানার বিধান রাখা হয়েছে। সয়াবিনসহ অন্যান্য ভোজ্যতেল কিনতে গিয়ে কোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী ক্ষতিগ্রস্ত ভোক্তাকে কারণ উদ্ভূত হওয়ার এক মাসের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করতে হবে। আইনের ৬০ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কারণ উদ্ভব হইবার ৩০ দিনের মধ্যে এই আইনের অধীন ভোক্তা অধিকারবিরোধী কাজ সম্পর্কে মহাপরিচালক কিংবা অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট অভিযোগ না করলে উক্ত অভিযোগ গ্রহণযোগ্য হবে না।৬১ ধারায় বলা হয়েছে, তামাদি আইন ১৯০৮-এ ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, ধারা ৬০-এর অধীন অভিযোগ দায়ের হবার ৯০ দিনের মধ্যে মামলা দায়েরের নিমিত্তে অভিযোগপত্র দাখিল করা না হলে ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করবেন না।৭১(১) ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন ভোক্তা-অধিকারবিরোধী কাজের অভিযোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কোনো মামলা সরাসরি দায়ের করা যাবে না। মামলা দায়েরের এখতিয়ার ভোক্তা অধিদপ্তরের রয়েছে মাত্র। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে লিখিত অভিযোগ না করলে তা গ্রহণও করা হবে না। অধিদপ্তরের প্রশাসনিক ব্যবস্থামহাপরিচালক ও তাঁর দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অধিদপ্তরের কোনো কর্মকর্তা কোনো অপরাধ সংগঠনের জন্য উপযুক্ত মনে করলে মামলা দায়ের বা দণ্ড আরোপ না করে দোষী ব্যক্তিকে কেবল জরিমানা আরোপ, ব্যবসার লাইসেন্স বাতিল, ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ীভাবে স্থগিতকরণ-সম্পর্কিত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইনের অধীন সর্বোচ্চ যে অর্থদণ্ড রয়েছে, তার অতিরিক্ত অর্থদণ্ড এবং জরিমানা অনাদায়ে কারাদণ্ড আরোপ করা যাবে না। তবে ফৌজদারি কার্যবিধি অনুসারে ক্রোক ও নিলামের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা যাবে।বিচার-পদ্ধতিএ আইনের অধীন অপরাধসমূহ জামিনযোগ্য, আমলযোগ্য ও আপসযোগ্য হবে এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য হবে। কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে পরিচালক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছে অভিযোগ দায়ের করতে হবে এবং অভিযোগ দায়েরের ৯০ দিনের মধ্যে অভিযোগপত্র ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করা না হলে ম্যাজিস্ট্রেট অপরাধ বিচারার্থে গ্রহণ করবেন না। ম্যাজিস্ট্রেটের রায় বা আদেশের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে দায়রা জজের আদালতে আপিল করা যাবে।দেওয়ানি প্রতিকারক্ষতিগ্রস্ত কোনো ভোক্তা ফৌজদারি মামলা দায়ের ছাড়াও ক্ষতির পরিমাণ আর্থিক মূল্যে নিরূপণযোগ্য হলে ক্ষতির অনধিক পাঁচ গুণ পরিমাণ ক্ষতিপূরণ দাবি করে ‘যুগ্ম জেলা জজ’ আদালতে দেওয়ানি প্রকৃতির বা ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবে। যুগ্ম জেলা জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে সরাসরি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করা যাবে। আদালত ক্ষতিপূরণ প্রদান ছাড়াও ত্রুটিপূর্ণ পণ্যের প্রতিস্থাপনের নির্দেশ এবং ত্রুটিপূর্ণ পণ্য ফেরত নিয়ে পণ্যের মূল্য বাদীকে ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারেন। জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাঢাকা জেলার বাইরে এবং যেসব জেলায় অধিদপ্তরের শাখা নেই সেসব জেলায় এই অধ্যাদেশের অধীন মহাপরিচালকের যেসব ক্ষমতা আছে সেসব ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ওপর ন্যস্ত থাকবে। শর্তসাপেক্ষে তিনি তাঁর ক্ষমতা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারবেন। অভিযোগ ও জরিমানার টাকায় অভিযোগকারীর অংশতদন্তে অভিযোগটি সঠিক প্রমাণিত হলে মহাপরিচালক বা তাঁর দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি জরিমানা বা অনুমোদিত অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জরিমানার টাকা বা আদালতে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা অভিযোগকারী পাবেন। তবে অভিযোগকারী অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারী হলে তা পাবেন না। দায় থেকে অব্যাহতিএই আইনে কিছু কিছু কাজকে অপরাধের দায় হতে অব্যাহতি দিয়েছে। যেমন, সরল বিশ্বাসে করা কোনো কাজের জন্য কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে বা হওয়ার আশঙ্কা থাকলে তার জন্য সরকার, পরিষদ, পরিষদের সদস্য, অধিদপ্তর বা অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা দায়ের করা যাবে না, অপরাধ সংঘটনে বিক্রেতার জ্ঞাতসারে সংশ্লিষ্টতা না থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এ ছাড়া স্বজ্ঞানে অপরাধ না করে থাকলে হকার বা ফেরিওয়ালাকে ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।