কীভাবে বাঁচব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একজন মেয়ে। আমার বয়স ১৫। জানি, আমার বয়স কম। কিন্তু তবুও বলব—এ কেমন সমাজ? সবাই বলে নারী-পুরুষের সমান অধিকার। এ কেমন অধিকার, যেখানে পুরুষেরাই সর্বেসর্বা? আমাদের সমাজের প্রতিটি পদক্ষেপেই আমরা অপমানিত। মাথা উঁচু করে বাঁচার অধিকার কি আমাদের নেই? বাইরের মানুষের কাছে মেয়েরা সব সময়ই যৌন হয়রানির শিকার হয়। প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু আমার এটা ভেবে ভয়হয় যে, আমরা নিজের বাড়িতেও নিরাপদ নই। আমার চেনা এমন কিছু মানুষ, না মেয়ে আছে, যারা নিজের পরিবারের মানুষের কাছেও লাঞ্ছিত। আমরা মেয়েরা কি কখনোই নিরাপদ হব না? কিসের শাস্তি আমরা পাচ্ছি? মেয়েরা শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ালে তাদের অধিকার পাবে—এমন কথাও অনেকে বলেন। কিন্তু শিক্ষিত, প্রতিষ্ঠিত মেয়েরাও কি নিরাপত্তাহীনতায় ভুগছে না? আর শিক্ষাগ্রহণের স্থান—বিদ্যালয়েই আমরা মেয়েরা শিক্ষকের কাছে নির্যাতিত। কবে পুরুষেরা মেয়েদের মানুষ হিসেবে ভাবতে শিখবে? কবে রেহাই পাব আমরা?কবে নিরাপদে বাঁচব আমরা? কীভাবে বাঁচব?রিদি, রংপুর।