কীর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ইতিহাসে অমরত্ব পেয়ে গেছেন অনেক আগেই। কিন্তু লারার ৩৭৫ বা ৪০০, সোবার্সের ৩৬৫, ভিভের ১৮৯-এর মতো একটি ‘অমর’ ইনিংসের অভাব তো ছিলই! ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করে সেটিও মিটিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। ফেব্রুয়ারিতে এই কীর্তির রেশ থেকেছে বাকি বছরজুড়েই। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৩ ও ১৪ হাজার রান, ক্যারিয়ারে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে দেড় হাজারের বেশি রান এবং সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭), বছর শেষে ছুঁয়েছেন ৫০ টেস্ট সেঞ্চুরির অবিশ্বাস্য মাইলফলকও। এসবের চেয়েও বোধ হয় বড় বিস্ময়, হিরণ্ময় এসব কীর্তি ক্যারিয়ারের ২২তম বছরে!