কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্রিকেটের প্রেক্ষাপটে এভারেস্ট চূড়ায় পা রাখার মতো প্রথম দ্বিশতক হাঁকিয়েছিলেন শচীন টেন্ডুলকার। মধ্যপ্রদেশের এক শহর প্রথম দেখেছিল ওয়ানডেতে ২০০ রানের এক ইনিংস। সেই মধ্যপ্রদেশেই গত ৮ ডিসেম্বর টেন্ডুলকারেরই উত্তরসূরি বীরেন্দর শেবাগ করলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২৫টি ও ৭ ছক্কায় ২১৯ রান করে গড়লেন ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড। গুরুমারা বিদ্যা একেই বলে!