কুঁড়েঘরের ওপর বাস, বাবা-ছেলেসহ নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরা থানার আশুলিয়া রোডের আবদুল্লাহপুর এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কুঁড়েঘরের ওপর দিয়ে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন শাহীন (৩৮), তাঁর ছেলে হূদয় (৯) ও সালমা (২০)।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, গতকাল দিবাগত রাত ৩ টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কুঁড়েঘরের ওপর পড়ে ও পরে উল্টে খাতে পড়ে যায়। এতে বাবা-ছেলেসহ তিনজন নিহত ও ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।