কুইক রেন্টাল চুক্তি বাতিলের দাবি
জ্বালানি তেলভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্রের চুক্তি বাতিল, বিদ্যুতে ভর্তুকি দেওয়াসহ দেশের বিরাজমান বিদ্যুতের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে তেল-গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন।তাঁরা বলেন, সরকার দাবি করছে, ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হলেও রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে দেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ যুক্ত হয়েছে। কিন্তু সরকার বলছেনা যে ঠিক একই সময়ে রাষ্ট্রীয় বিদ্যুত্প্লান্টগুলো মেরামত ও নবায়ন না হওয়ায় ১৭০০ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে গ্যাসের অভাবে বন্ধ রয়েছে আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ। এর অর্থ প্রকৃতপক্ষে তাদের সময়ে ১০০ মেগাওয়াটেরও কম বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।বক্তারা বলেন, যদি জ্বালানি তেলভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্র না করে রাষ্ট্রীয় বিদ্যুেকন্দ্রগুলো ঠিকমতো মেরামত হতো, যদি অচল গ্যাস কূপ সচল করা হতো, তাহলে মাত্র এক হাজার কোটি টাকা খরচ করে জাতীয় গ্রিডে বাড়তি ২১০০ মেগাওয়াট বিদ্যুত্ যুক্ত করা যেত। এতে জ্বালানি তেল আমদানির ওপর চাপ পড়ত না, ২০ হাজার কোটি টাকার ওপরে নেওয়া রাষ্ট্রীয় ঋণ অর্থনীতিকে পঙ্গু করত না। তেল, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোরও প্রয়োজন পড়ত না।তাঁরা অভিযোগ করেন, কিছু দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে জ্বালানি খাতে বিভিন্ন নীতি ও চুক্তি পুরো দেশকে বিপর্যস্ত করেছে। তারা ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা না তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন, দ্রুত দেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কার ও উন্মুক্ত খনন পদ্ধতির পক্ষে প্রচার বন্ধ করার দাবিও জানান। তাঁরা বলেন, জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সমাবেশ থেকে আগামী ফেব্রুয়ারিতে ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন’ পাস ও বাস্তবায়নের দাবিতে সংসদ অভিমুখে মিছিল করা হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া হয়।সমাবেশে বক্তব্য দেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, সমুদ্রগবেষক নুর মোহাম্মদ, জাতীয় কমিটির সংগঠক ও সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন বাসদের বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাগীব আহসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আব্দুস সাত্তার, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, জাতীয় গণফ্রন্টের আবু তাহের, সাম্যবাদী দলের প্রদ্যুত্ কুমার ফনি, সিপিবির আহসান হাবীব, বাসদের (মাহবুব) মইনুদ্দিন চৌধুরী, গণতান্ত্রিক মজদুর পার্টির শামসুজ্জোহা প্রমুখ।