কুইক রেন্টাল থেকে অর্থ সংগ্রহ করছে সরকার
দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেন, তেল, চাল, ডালসহ সব পণ্যের দাম বেড়েছে, চারদিকে শুধু হাহাকার।আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ দাবি করেন। উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ নামের একটি সংগঠন ‘রাজনৈতিক অস্থিরতায় দেশের ভবিষ্যত্: তেল, গ্যাস, বিদ্যুত্সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের দুর্ভোগ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।ভাড়াভিত্তিক বিদ্যুেকন্দ্র কুইক রেন্টালের সমালোচনা করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, আগামী নির্বাচনের অর্থ সংগ্রহের জন্য সরকার কুইক রেন্টাল থেকে অর্থ সংগ্রহ করছে।সম্প্রতি কিছু বেসরকারি ব্যাংকের অনুমোদন দেওয়ার সমালোচনা করে আনোয়ার বলেন, তারল্যসংকটের কারণে অনেক ব্যাংক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেখানে সরকার আরও নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছে। এর ফলে অর্থনীতি ভেঙে পড়বে।সরকারকে ব্যর্থ উল্লেখ করে এম কে আনোয়ার বলেন, ‘দেশ আজ মহাসংকটে উপনীত হয়েছে। এ অবস্থা থেকে উদ্ধার করতে না পারলে জনগণ আমাদের ক্ষমা করবে না।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় হুইপ জয়নুল আবেদিন, সাবেক সাংসদ আবদুল ওয়াদুদ ভূঁইয়া, আয়োজক সংগঠনের সভাপতি রমিজ উদ্দিন প্রমুখ।