কুইক রেন্টালে ১৪ মাসে ৪০০০ কোটি টাকা ভর্তুকি
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, বড় বিদ্যুেকন্দ্র বাস্তবায়ন সময়সাপেক্ষ বিধায় সরকার বিরাজমান সংকট মোকাবিলায় স্বল্পমেয়াদি ও ব্যয়বহুল কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের আওতায় এরই মধ্যে অধিকাংশ বিদ্যুেকন্দ্র উৎপাদন শুরু করেছে। এসব বিদ্যুেকন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে সরকার ২০১০-১১ অর্থবছরে তিন হাজার ২৮ কোটি টাকা এবং ২০১১-১২ অর্থবছরের জুলাই-আগস্ট পর্যন্ত এক হাজার ২৩৭ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অর্থাৎ গত ১৪ মাসে এ খাতে সরকার চার হাজার ২৬৫ কোটি ভর্তুকি দিয়েছে।আজ রোববার সংসদে টেবিলে উত্থাপিত বিএনপির আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ তথ্য দেন।সালমা ইসলামের প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের গ্যাস সেক্টরে কারিগরি সিস্টেম লস ছাড়া অন্য লস নেই।ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমরাও দাম বাড়াব। দফায় দফায় বাড়াব না। এরই মধ্যে সরকারকে জ্বালানি তেলের খাতে ১৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এটা না করলে সরকার অন্য খাতে উন্নয়ন করতে পারত।’ ফজলুল আজিমের অপর এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, বর্তমানে দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ২০২০ থেকে ২০৪৯ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করা হচ্ছে।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বরগুনা জেলার পাথরঘাটায় বলেশ্বর নদীর তীরে জাহাজভাঙা শিল্প গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করে দেখা হচ্ছে।