কুইন কঙ্গনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলার পার্টির পরিচালক বিকাশ বহেল আসছেন নতুন ছবি নিয়ে। কুইন নামের এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রনৌত। বিকাশ বললেন, ‘চিত্রনাট্য মাঝামাঝি পর্যায়ে আছে। নির্মাণের আগের সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে। কঙ্গনা রনৌত আছেন এ ছবিতে।’ আগামী আগস্ট মাস থেকে শুরু হবে কুইন ছবির শুটিং। এদিকে বেশ ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। হাতে আছে তাঁর তানু ওয়েডস মানুর সিকুয়াল, কৃষ ৩, শুটআউট অ্যাট ওয়াদালা ও দেড় ইশকিয়া ছবি। শোনা যাচ্ছে, করণ জোহরের পরবর্তী ছবিতেও দেখা যাবে এই তারকাকে। পিটিআই।