কুইন লতিফার নতুন টক শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপ-গায়িকা ও অভিনেত্রী কুইন লতিফা সাড়ম্বরে ফিরে আসছেন ছোট পর্দায়। আবার টক শো উপস্থাপিকা হিসেবে দেখা যাবে তাঁকে। এ ব্যাপারে ওভারব্রুক এন্টারটেইনমেন্টের সঙ্গে তাঁর পাকা কথা হয়েছে। ২০১৩ সালে চালু হবে এই টক শো। এর আগে ১৯৯৯ সালে ‘দ্য কুইন লতিফা শো’ নামের একটি দিবা টক শো উপস্থাপনা করেন তিনি। এটি টানা দুই বছর ধরে চলেছে। ওয়েবসাইট।