কুকুর মেরে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের খ্যাতিমান তারকা স্টিভেন সিগ্যাল একটি রিয়েলিটি শোর কাজ করতে গিয়ে বিপাকে পড়েছেন। ‘স্টিভেন সিগ্যাল: লম্যান’ নামের রিয়েলিটি শোতে কাউন্টির উপপ্রধান নিরাপত্তা কর্মকর্তার ভূমিকায় কাজ করেন তিনি। টিএমজেডের এক খবরে বলা হয়, রিয়েলিটি শোর চিত্রায়ণের সময় তিনি একটি পোষা কুকুরছানা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ১১ মাস বয়সী ওই কুকুরছানাটির মালিক জেসাস লভেরা এখন ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করছেন। তাঁর দাবি, গত মার্চে একটি চক্রকে ধরতে সিগ্যাল তাঁর বাড়িতে ঢুকে পড়েন। অভিযানকালে ম্যারিকোপা কাউন্টির নিরাপত্তা প্রধানের কার্যালয়ের লোকজন গুলি করে কুকুরছানাটি মেরে ফেলে। অথচ তাঁর বাড়িতে অভিযান চালানোর কোনো অনুমোদন ছিল না। তিনি এ ঘটনায় সিগ্যালকে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা করার দাবিও জানান। তবে সিগ্যাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। অরেঞ্জ অনলাইন।