কুকুরের কামড়ে রমনা-শাহবাগ এলাকায় আহত ২৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা ও শাহবাগ এলাকায় গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত ২৩ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, গতকাল শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, রমনা পার্ক এলাকায় কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পাগলা কুকুর এঁদের কামড়াতে পারে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।