কুটুম আসায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জে হঠাৎ বেড়ে গেছে দুধের দাম। কয়েক দিন আগে প্রতি কেজি দুধ ৩০-৪০ টাকায় বিক্রি হলেও এখন ৬০ টাকার কমে তা পাওয়া যাচ্ছে না। স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, শীতের তীব্রতা কমতে থাকায় তাঁদের বাড়িতে ‘কুটুম’ আসতে শুরু করেছেন। তাঁদের আপ্যায়ন করতে শীতের পিঠা বানানোর ধুম পড়েছে। এসব পিঠার অপরিহার্য উপকরণ দুধ। চাহিদা বাড়ার সুযোগে বিক্রেতারাও দাম বাড়িয়ে দিয়েছেন। ধানগড়া বাজারে আসাদুল আলম নামের এক ক্রেতা বলেন, বাচ্চাদের জন্য তাঁকে নিয়মিত দুধ কিনতে হয়। হঠাৎ দাম বাড়ায় তিনি বিপাকে পড়েছেন। তবে বিক্রেতা আজাহার আলী বলেন, এই দর অব্যাহত থাকলে তাঁদের সুবিধা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি