কুতুবদিয়ায় দুটি ছোট জাহাজ ডুবে নিখোঁজ ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি বড় জাহাজের (মাদার ভেসেল) ধাক্কায় দুটি দেশি জাহাজ ডুবে গেছে। অপর একটি দেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় তিনটি জাহাজের ৪০ জন নাবিকের মধ্যে অন্তত আটজন নিখোঁজ আছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ার অদূরে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশীয় জাহাজ তিনটি এমভি আমচির নামে একটি বড় জাহাজ থেকে সিমেন্ট ক্লিংকার বোঝাই করে চট্টগ্রাম বন্দরের দিকে আসছিল। এ সময় রামচি নামের অপর একটি বড় জাহাজ ছোট তিনটি জাহাজকে ধাক্কা দেয়। এতে এমভি টিটু-২১, এমভি টিটু-২২ নামে দুটি ছোট জাহাজ ডুবে যায়। এমভি টিটু-১৬ ক্ষতিগ্রস্ত হয়।জাহাজ তিনটির মধ্যে এমভি টিটু-২১-এর চারজন, এমভি টিটু-২২-এর তিনজন এবং এমভি টিটু-১৬-এর একজন নাবিক এখনো নিখোঁজ রয়েছে। ক্ষতিগ্রস্ত এমভি টিটু-১৬ আজ চট্টগ্রামের সদরঘাট জেটিতে এসেছে। লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা নৌপরিবহন সেলে (ডব্লিউটিসি) মুখ্য কর্মকর্তা কমডোর (অব.) এ জেড নিজাম বিষয়টি নিশ্চিত করেছেন।