কুমার সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলের পর কলম্বোতেও। একই দৃশ্য: একবুক হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন কুমার সাঙ্গাকারা! গলের পর কলম্বোতেও যে পারলেন না! হতাশা আর না-পারা নিয়ে মাঠ ছাড়ার পরও সাঙ্গাকারা সপ্তাহের তারকা কেন হলেন, সেটি ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নেই। গলের পর কলম্বোতেও তিনি পারেননি একটুর জন্য ডাবল সেঞ্চুরি করতে। গলে সঙ্গীর অভাবে অপরাজিত ছিলেন ১৯৯ রানে। কলম্বোতে আউট হয়েছেন ১৯২ রানে। নবম আর দশম ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও সপ্তাহের তারকা থেকে তাঁকে কেউ ‘বঞ্চিত’ করতে পারেনি!