কুমারখালীতে কাল হরতাল ডেকেছে ছাত্রশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক কলেজছাত্র নিহতের ঘটনায় জেলা ছাত্রশিবির কাল শনিবার কুমারখালীতে অর্ধদিবস হরতাল ডেকেছে।আজ শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের হাজি শরীয়তুল্লাহ একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হরতালের আহ্বান জানানো হয়। এদিকে এ সংবাদ সম্মেলনের পরপরই জামায়াত-শিবিরের আট সদস্যকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ।সংবাদ সম্মেলনে লিখিত বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি গোলাম সরওয়ার মুজাহিদ জানান, কুমারখালী উপজেলার পান্টি গ্রামে নিহত কলেজছাত্র শিবিরের একজন কর্মী। এ ঘটনার প্রতিবাদে জেলা শিবির কাল কুমারখালীতে অর্ধদিবস হরতাল আহ্বান করে। এ সংবাদ সম্মেলনের পরপরই কুষ্টিয়া মডেল থানা-পুলিশ সদর উপজেলা জামায়াতের আমির ও হাজি শরীয়তুল্লাহ একাডেমির সুপার মোহাম্মদ আলী, জামায়াতের কর্মী সালামত উল্লাহসহ আটজনকে আটক করে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকা সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পান্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-শিবিরের সংঘর্ষে আজ সকালে মঞ্জুর আলী (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। নিহত মঞ্জুর পান্টি গ্রামের আবদুর রশিদের ছেলে ও পান্টি মহাবিদ্যালয়ের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।