কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গীপাড়ায় আজ সোমবার ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। জেলার পোড়াদহ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পোড়াদহ জিআরপি থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে কুমারখালী উপজেলার এলঙ্গীপাড়া বস্তির বাসিন্দা আজমত আলী (৩০) তাঁর মেয়ে শারমিনকে নিয়ে শীতে রোদ পোহানোর জন্য রেললাইনের ওপর বসে ছিলেন। কুষ্টিয়ার পোড়াদহ থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী মধুমতী ট্রেনটি বেলা পৌনে ১১টার দিকে এলঙ্গীতে বাবা-মেয়েকে ধাক্কা দেয়। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আজমতের মৃত্যু হয়। গুরুতর আহত শারমিনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানিয়েছেন, আজমত কানে শুনতে পেতেন না। সে কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে পাননি বলে তাঁরা ধারণা করছেন।পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।