কুমারখালীতে নৌকাবাইচ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী শহরসংলগ্ন গড়াই নদীতে ৪ অক্টোবর নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে কুমারখালীর পাথরবাড়িয়া এলাকায় বসে গ্রামীণ মেলা। পাবনা, রাজবাড়ী, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু ছোট-বড় বাইচের নৌকা এতে অংশ নেয়। কুমারখালী পৌরসভা আয়োজিত এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র নুরুল ইসলাম আনছার। এ ছাড়া বক্তব্য দেন পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লা, আবু সাঈদ, খলিলুর রহমান প্রমুখ। পরে ৭০ মাঝি, ৫৬ মাঝি, ৫০ মাঝি এবং ৩৫ মাঝির নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।