কুমারখালীতে বিদেশি মুদ্রাসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বাজার থেকে গত বুধবার রাতে বিদেশি মুদ্রাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সোহেল শেখ (২২) ও ফজলুল হক (২১)। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি দেশের বিদেশি মুদ্রাসহ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাচ আলী প্রথম আলো অনলাইনকে বলেন, বুধবার রাত আটটায় কুমারখালী বাজারে দুই যুবক লোকজনকে বিদেশি মুদ্রা দেখিয়ে বিদেশে যাওয়ার প্রলোভন দেখায়। এ সময় স্থানীয়দের মনে সন্দেহ জাগে। তাঁরা দ্রুত খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে। পরে তাঁদের কাছ থেকে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়। ওসি জানান, তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কুমারখালী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়।