কুমির ধরতে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলের একটি এলাকা প্লাবিত হলে সেখানকার কুমিরের খামার থেকে প্রায় ১৫ হাজার কুমির বেরিয়ে যায়। স্থানীয় লোকজনকে উদ্ধারে ও কুমিরের আক্রমণ থেকে বাঁচাতে সরকার সেনাবাহিনী ও পুলিশকে জরুরি ভিত্তিতে তলব করেছে।স্থানীয় ‘দৈনিক ব্লিড’-এর খবরে বলা হয়, বন্যায় পানির তোড়ে খামার বাঁচাতে মালিকেরা স্লুইসগেটগুলো খুলে দিতে বাধ্য হলে রাখওয়েনা কুমির খামারের ১৫ হাজার কুমির বেরিয়ে যায়। এগুলোর একাংশকে ইতিমধ্যেই ধরে ফেলা হলেও প্রায় অর্ধেক এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে।খবরে বলা হয়, লিমপোপো প্রদেশে গত কয়েক দিনের বন্যায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গৃহহীন হয়েছে অনেকে।রাখওয়েনা খামারের মালিকের জামাতা জানে লাঙম্যান বলেন, ‘একসময় লিমপোপো নদীতে মাত্র কয়েকটি কুমির ছিল। আর এখন এর সংখ্যা অনেক। কুমির বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করলে আমরা গিয়ে সেগুলোকে ধরে নিয়ে আসি।’লাঙম্যান একটি যন্ত্রচালিত নৌকার সাহায্যে একদল মানুষকে উদ্ধার করেন। তাঁরা বন্যা থেকে বাঁচতে ঘরের চালে উঠে বসেছিলেন। লাঙম্যান বলেন, ‘যখন আমরা সেখানে পৌঁছলাম, তখন দেখি কুমিরগুলো তাঁদের ঘিরে রেখেছে।’পুলিশের মুখপাত্র হ্যাঙওয়ানি মুলাউডজি নিশ্চিত করেছেন যে কুমির ধরতেই সেনাবাহিনীকে তলব করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও জনগণের সহায়তায় কাজ চালানো হচ্ছে। তবে কুমিরের আক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।