কুমির শিকার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুরপাড়ে ইয়া বড় কুমিরটি দেখে ভয় পেয়ে গিয়েছিল এলাকার লোকজন। অবিলম্বে খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। কী আর করা, লোকালয়ে এই বিপজ্জনক প্রাণী! একে ছেড়ে দেওয়া যায় না। উপায়ান্তর না দেখে প্রাণীটিকে গুলি করে মারাই মনস্থির করল পুলিশ। এক কর্মকর্তা পর পর দুটি গুলি করলেন। কিন্তু কুমির নড়েও না, চড়েও না। গুলি তার গায়ে লেগে ফিরে আসছে। ততক্ষণে পুকুরের মালিক এসে হাজির। তিনি জানালেন, ছোট ছেলেমেয়েরা যাতে পুকুরে না নামে, সে জন্য ভয় দেখাতেই কংক্রিটের তৈরি কুমিরটি তিনি বসিয়েছেন পুকুরপাড়ে। ঘটনাটি গত বৃহস্পতিবারের। স্থান, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাসের ইনডিপেনডেন্স এলাকার। রয়টার্স।