কুমিল্লা ও মৌলভীবাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ৯
কুমিল্লা ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আজ শুক্রবার পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ নয়জন আহত হয়েছেন।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:কুমিল্লাকুমিল্লা নগরের টমছমব্রীজ এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়েছেন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে টমছমব্রীজ এলাকার বিভিন্ন মেস থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, আটক ব্যক্তিদের থানায় রাখা হয়েছে। তাঁদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বড়লেখামৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে আজ দুপুরে পুলিশের সঙ্গে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাঁরা হলেন: বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী, কনস্টেবল রতন মিয়া, মারুফ আহমদ, রুবেল আহমদ ও আবদুল হান্নান। এ ছাড়া ঘটনাস্থল থেকে সামছুল ইসলাম (২৫) নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াতের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।