কুমিল্লা বোর্ডের কালকের পরীক্ষা শনিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিবার্য কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কাল মঙ্গলবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে, শনিবার।আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই বোর্ডের অধীনে কাল গার্হস্থ্য অর্থনীতিসহ কয়েকটি বিষয়ের পরীক্ষার হওয়ার কথা ছিল।শিক্ষা মন্ত্রণালয় অনিবার্য কারণের কথা বললেও মূলত কুমিল্লা বোর্ডের অধীন নোয়াখালীতে স্থানীয় বিএনপি কাল সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।