কুমিল্লা সংস্কৃতি উৎসব জমে উঠেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি আর সংগীতের মধ্য দিয়ে কুমিল্লা সংস্কৃতি উৎসব বেশ জমে উঠেছে। উৎসবের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল আঙিনা নবীন ও প্রবীণ কবিদের পদচারণে মুখর ছিল। এতে কবিরা একক ও যৌথ আবৃত্তিতে অংশ নেন। এরপর গুরুদাস ভট্টাচার্যের কণ্ঠে নজরুলগীতি, মিতা পালের কণ্ঠে হারানো দিনের গান আর এ বি এম খুরশীদ আলমের নরম সুরে রবীন্দ্রসংগীত দর্শকের মন ভরিয়ে দেয়। মানসী সাধুর আধুনিক গান আর একরামুল হকের কণ্ঠে বাউল শাহ আবদুল করিমের গান শীতের রাতে ভিন্ন আমেজ দিয়েছে। গত বুধবার কুমিল্লা সংস্কৃতি উৎসব শুরু হয়।