কুমিল্লা-সিলেট মহাসড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ বুধবার দুপুর ১২টা থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ যানজট অব্যাহত রয়েছে।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, সরাইল বিশ্বরোড মোড়ের অদূরে বেদবাড়িয়া এলাকায় যাত্রীবাহী একটি লোকাল বাস বিকল হয়ে পড়লে মহাসড়কের একপাশ দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে হাইওয়ে পুলিশ বাসটি সরানোর চেষ্টা করছে।