কুমিল্লায় আগামীকাল হরতাল, পরীক্ষা আওতামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দক্ষিণ জেলা বিএনপি। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই আবেদন মঞ্জুর করেন আদালত।আজ সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরী প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত সাড়ে ১১টায় এ হরতালের ডাক দেওয়া হয়। আজ একই প্রতিবাদে সিরাজগঞ্জ ও বগুড়ায় হরতাল পালিত হচ্ছে।পরীক্ষা আওতামুক্তআগামীকাল সকাল ১০টায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের গণিত ও অর্থায়ন দ্বিতীয় পত্র এবং বিকেলে সমাজকল্যাণ ও সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা রয়েছে। তবে এসব পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।