কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গতকাল সোমবার রাতে গণপিটুনিতে একজন ডাকাত নিহত হয়েছেন। উপজেলার পশ্চিম জাঙ্গালিয়া গ্রামে গতকাল রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি । তাঁর বয়স ৩৫ থেকে ৩৭ বছর। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ রাখা আছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত দেড়টার দিকে পাঁচ-ছয়জনের ডাকাত দল পশ্চিম জাঙ্গালিয়া গ্রামে সিরাজ ইসলামের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতদের উপস্থিতি বুঝতে পেরে ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে গ্রামবাসী এসে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।